বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
সর্বশেষ
প্রকল্পে মেয়াদ ও ব্যয় বৃদ্ধির প্রবণতা ঠেকাতে কঠোর পদক্ষেপ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন  মিয়ানমার বিষয়ক জাপানের বিশেষ দূত  ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে

খালেদা জিয়া ছিলেন গণতান্ত্রিক রাজনীতির ঐক্যের প্রতিক : গোলাম মোস্তফা 

সীমু দা
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৩১ অপরাহ্ন

রাজনৈতিক অঙ্গনে মত ফারাক থাকলেও দেশনেত্রী বেগম খালেদা জিয়া হয়ে উঠেছিলেন গণতান্ত্রিক রাজনীতির ঐক্যের প্রতীক বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি – বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া। তিনি বলেন, বাংলাদেশের রাজনীতি ও সংকটময় সময়ে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আপসহীন নেতৃত্ব এবং জাতীয় ঐক্যের এক অনন্য প্রতীক হিসেবে জনগণের মনে আসন করে নিয়েছেন। সাধারণ গৃহিণী থেকে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে উত্তরণের মাধ্যমে তিনি জাতীয় রাজনীতিতে এক অনন্য অবস্থান তৈরি করেছিলেন।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) তোপখানার শিশু কল্যাণ মিলনায়তনে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি-এনডিপি’র ৩৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন। তিনি বলেন, এনডিপি তার প্রতিষ্ঠা কালিন সময় থেকেই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব, গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।
গোলাম মোস্তফা ভুইয়া বলেন, বাংলাদেশে আবারও সরকারকে ব্যরথ করার ষড়যন্ত্র চলছে। দেশ বিরোধী শক্তি ও পতিত ফ্যাসীবাদী শক্তির অনুসারীরা প্রশাসনের বিভিন্ন স্থানে গুপ্ত অবস্থায় ষড়যন্ত্র চালাচ্ছে। এই ষড়যন্ত্র মোকাবেলায় সরকারকে জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করতে হবে। বিভিন্ন জাতীয় সংকট ও ক্রান্তিলগ্নে দেশের মানুষকে একতাবদ্ধ করার ক্ষেত্রে বেগম খালেদা জিয়ার ব্যক্তিত্ব ও নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
সভাপতির বক্তব্যে মো. মঞ্জুর হোসেন ঈসা এনডিপি প্রতিষ্ঠাতা জাতীয় নেতা আনোয়ার জাহিদ ও শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর অমর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেন, জাতীয়তাবাদী ও দেশপ্রেমিক শক্তির ঐক্যের মধ্য দিয়ে দেশ বরোধী ও গণতন্ত্র বিরোধী শক্তির বিরুদ্ধে আমাদের জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করতে হবে। আর জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের অনুপ্রেরণা হয়ে থাকবেন সকল সময়।
এনডিপি মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসা’র সভাপতিত্বে আলোচনায় অংশ গ্রহন করেন গ্রীন পাটির চেয়ারম্যান রাজু আহমেদ, ডেমোক্রেটিক পিপলস্ পার্টি চেয়ারম্যান মো.ছিদ্দিকুর রহমান, আরজেএফ সভাপতি মো. জহিরুল ইসলাম, কুষ্টিয়া ইসলামি বিশ্ববিদ্যালয় এর সাবেক উপ রেজিস্ট্রার মো.মিজানুর রহমান, এনডিপির ভাইস চেয়ারম্যান আশরাফুজ্জামান, যুগ্ম মহাসচিব মো.আজগর হোসেন, বাংলাদেশ ন্যাপ এর যুগ্ম মহাসচিব মিতা রহমান প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By