শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
সর্বশেষ
মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস সাইবার সুরক্ষা আইনে গণমাধ্যমের স্বাধীনতা খর্ব হবে না: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে  প্রকল্পে মেয়াদ ও ব্যয় বৃদ্ধির প্রবণতা ঠেকাতে কঠোর পদক্ষেপ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন  মিয়ানমার বিষয়ক জাপানের বিশেষ দূত  ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪

চীনে বৈদ্যুতিক গাড়ির বিপ্লব | Amar Bangla BANGLADESH

সীমু দা
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬, ৩:১৮ অপরাহ্ন
%E0%A6%9A%E0%A7%80%E0%A6%A8%E0%A7%87 %E0%A6%AC%E0%A7%88%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%AF%E0%A7%81%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%95 %E0%A6%97%E0%A6%BE%E0%A6%A1%E0%A6%BC%E0%A6%BF%E0%A6%B0 %E0%A6%AC%E0%A6%BF%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B2%E0%A6%AC Amar Bangla BANGLADESH


চীনে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার অবিশ্বাস্য দ্রুতগতিতে বাড়ছে এবং আগামী কয়েক বছরেও এই ধারা অব্যাহত থাকবে বলে ধারণা করা হচ্ছে। দেশটির রাষ্ট্রীয় তেল কম্পানি সিনোপেকের অর্থনীতি ও উন্নয়ন গবেষণা ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী, ২০৩০ সালের মধ্যে চীনের মোট গাড়ির ৭৫ থেকে ৮০ শতাংশই বৈদ্যুতিক গাড়ি হওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও দশকের শেষ দিকে এই বৃদ্ধির গতি কিছুটা মন্থর হতে পারে।


বৈদ্যুতিক গাড়ির এই উত্থান বিশ্বের বৃহত্তম অপরিশোধিত তেল আমদানিকারক দেশ চীনের জ্বালানি বাজারে বড় ধরনের পরিবর্তন আনছে। পেট্রোল ও ডিজেলচালিত গাড়ির সংখ্যা কমে যাওয়ায় চলতি বছরই চীনে তেলের চাহিদা ৫ কোটি ৬০ লাখ মেট্রিক টন বা প্রতিদিন প্রায় ১২ লাখ ব্যারেল কমতে পারে বলে হিসাব দিয়েছে সিনোপেক। এর মধ্যে প্রায় দুই-তৃতীয়াংশ ঘাটতি আসছে পেট্রোলচালিত গাড়ি থেকে এবং বাকি এক-তৃতীয়াংশ ডিজেল থেকে।


চীন বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় বৈদ্যুতিক গাড়ির বাজার। গত জুলাইয়ে দেশটিতে মোট বিক্রিত গাড়ির ৬৫ শতাংশই ছিল বৈদ্যুতিক, যা গত বছর ছিল ৫৩ শতাংশ এবং ২০২০ সালে ছিল মাত্র ৫ শতাংশ। এই পরিসংখ্যানে শুধু ব্যাটারিচালিত গাড়ি নয়, প্লাগ-ইন হাইব্রিড গাড়িও অন্তর্ভুক্ত রয়েছে। তাছাড়া চীনের গণপরিবহনে ব্যবহৃত প্রায় সব গাড়িই এখন বিদ্যুৎচালিত।


চীনে বৈদ্যুতিক গাড়ির এই অভূতপূর্ব জনপ্রিয়তার পেছনে কাজ করেছে সরকারের জোরালো সহায়তা এবং দেশজুড়ে তৈরি হওয়া বিশাল চার্জিং অবকাঠামো। বর্তমানে দেশটিতে প্রায় ২ কোটি ৩০ লাখ চার্জিং কেন্দ্র রয়েছে, যার একটি বড় অংশ ব্যক্তিগত এবং বাকিগুলো পাবলিক ব্যবহার উপযোগী। বড় শহরের পাশাপাশি ছোট শহরগুলোতেও চার্জিং সুবিধা সহজে পাওয়ায় চালকদের রেঞ্জ অ্যানজাইটি বা চার্জ ফুরিয়ে যাওয়ার ভয় দূর হয়েছে। ফলস্বরূপ, দেশটির গাড়ির বাজারের পাশাপাশি বৈশ্বিক তেলের বাজারেও আমূল পরিবর্তন আসতে শুরু করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By