মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:১২ অপরাহ্ন
সর্বশেষ
প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ রায়েরবাজারে অবৈধ অটোরিকশা গ্যারেজে অভিযান, মালিক গ্রেপ্তার ভবিষ্যৎমুখী আইনেই এগোবে বাংলাদেশ | Amar Bangla BANGLADESH জ্বালানি সংকট সমাধানে সরকারি উদ্যোগে আশাবাদী ব্যবসায়ীরা সন্ত্রাস দমনে ক্রসফায়ার নয়: আইনমন্ত্রী হামের প্রাদুর্ভাবে ৮ শিশুর মৃত্যু নভেম্বরে ইউপি ভোট, শুরু স্থানীয় নির্বাচন শিক্ষা-প্রযুক্তিতে যুক্তরাজ্যের সহযোগিতা চান রাষ্ট্রপতি এক সপ্তাহে নিরাপদ খাদ্য আইনে ২৮ লাখ টাকা জরিমানা ও ২০ মামলা ওবায়দুল কাদেরসহ ৭ জনের রায় মঙ্গলবার কাল থেকে কারখানায় চাহিদামতো গ্যাস-বিদ্যুৎ: প্রধানমন্ত্রী আসিফ মাহমুদের বিরুদ্ধে দেশে-বিদেশে সম্পদ গড়ার অভিযোগ: দুদক সিলেট সফরে আসছেন রাষ্ট্রপতি | Amar Bangla BANGLADESH মেট্রোরেলের গাবতলী – দাশেরকান্দি রুট একনেকে উঠছে বুধবার জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সৎ সাহস থাকলে দেশে ফিরে আসুন : সমাজকল্যাণমন্ত্রী বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষায় সরকার সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন প্রতিনিধিদলের বৈঠক

ট্রফি প্রদান অনুষ্ঠানে ট্রাম্পকে ঘিরে অস্বস্তি, সরিয়ে নিলেন ইনফান্তিনো

সীমু দা
সোমবার, ২০ জুলাই, ২০২৬, ১:১৬ অপরাহ্ন
%E0%A6%9F%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%AB%E0%A6%BF %E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A6%E0%A6%BE%E0%A6%A8 %E0%A6%85%E0%A6%A8%E0%A7%81%E0%A6%B7%E0%A7%8D%E0%A6%A0%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%87 %E0%A6%9F%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%AE%E0%A7%8D%E0%A6%AA%E0%A6%95%E0%A7%87 %E0%A6%98%E0%A6%BF%E0%A6%B0%E0%A7%87 %E0%A6%85%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BF %E0%A6%B8%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87 %E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B2%E0%A7%87%E0%A6%A8 %E0%A6%87%E0%A6%A8%E0%A6%AB%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%A8%E0%A7%8B

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ফাইনালের ট্রফি প্রদান অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ঘিরে এক অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি হয়। স্পেনের অধিনায়ক রদ্রির হাতে ট্রফি তুলে দেওয়ার পরও মঞ্চ ছাড়তে দেরি করায় শেষ পর্যন্ত ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো তাকে সরিয়ে নেন।

এনডিটিভি স্পোর্টস-এর প্রতিবেদনে বলা হয়েছে, নিউইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জেতে স্পেন। ট্রফি প্রদান অনুষ্ঠানে ট্রাম্প স্পেন অধিনায়ক রদ্রির হাতে বিশ্বকাপ তুলে দেন।

তবে ট্রফি হস্তান্তরের পরও ট্রাম্প মঞ্চে অবস্থান করতে থাকেন। ভিডিওতে দেখা যায়, স্পেনের খেলোয়াড়দের উদযাপনের সময় তিনি ক্যামেরার ফ্রেমে থেকেই যান। একপর্যায়ে রদ্রি ইশারায় তাকে সরে দাঁড়ানোর অনুরোধ জানান।

প্রতিবেদনে আরও বলা হয়, ট্রাম্প মঞ্চ ছাড়তে দেরি করলে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো তার হাত ধরে মঞ্চের এক পাশে নিয়ে যান। এরপরও ট্রাম্প স্পেনের খেলোয়াড়দের পাশে দাঁড়িয়ে থাকেন, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

এদিকে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া আরেকটি ভিডিওতে দেখা যায়, ট্রফি বিতরণ অনুষ্ঠানে আর্জেন্টিনার ডিফেন্ডার ক্রিস্টিয়ান রোমেরো ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে করমর্দান করেননি। বিষয়টিও অনলাইনে ব্যাপক আলোচনা তৈরি করেছে।

প্রতিবেদন অনুযায়ী, ট্রফি বিতরণ অনুষ্ঠানের আগে মাঠে প্রবেশের সময় ডোনাল্ড ট্রাম্প ও ফিফা সভাপতি ইনফান্তিনোকে দর্শকদের একটি অংশ দুয়োধ্বনিও দেয়।

উল্লেখ্য, বিশ্বকাপের ফাইনালটি মেটলাইফ স্টেডিয়ামে প্রায় ৮০ হাজার দর্শকের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়। ম্যাচটি উপভোগ করতে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর পাশে বসেই খেলা দেখেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।



সাজু/নিএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By