মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
সর্বশেষ
প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ রায়েরবাজারে অবৈধ অটোরিকশা গ্যারেজে অভিযান, মালিক গ্রেপ্তার ভবিষ্যৎমুখী আইনেই এগোবে বাংলাদেশ | Amar Bangla BANGLADESH জ্বালানি সংকট সমাধানে সরকারি উদ্যোগে আশাবাদী ব্যবসায়ীরা সন্ত্রাস দমনে ক্রসফায়ার নয়: আইনমন্ত্রী হামের প্রাদুর্ভাবে ৮ শিশুর মৃত্যু নভেম্বরে ইউপি ভোট, শুরু স্থানীয় নির্বাচন শিক্ষা-প্রযুক্তিতে যুক্তরাজ্যের সহযোগিতা চান রাষ্ট্রপতি এক সপ্তাহে নিরাপদ খাদ্য আইনে ২৮ লাখ টাকা জরিমানা ও ২০ মামলা ওবায়দুল কাদেরসহ ৭ জনের রায় মঙ্গলবার কাল থেকে কারখানায় চাহিদামতো গ্যাস-বিদ্যুৎ: প্রধানমন্ত্রী আসিফ মাহমুদের বিরুদ্ধে দেশে-বিদেশে সম্পদ গড়ার অভিযোগ: দুদক সিলেট সফরে আসছেন রাষ্ট্রপতি | Amar Bangla BANGLADESH মেট্রোরেলের গাবতলী – দাশেরকান্দি রুট একনেকে উঠছে বুধবার জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সৎ সাহস থাকলে দেশে ফিরে আসুন : সমাজকল্যাণমন্ত্রী বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষায় সরকার সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন প্রতিনিধিদলের বৈঠক

চাকরির পেছনে না ছুটে ফুল চাষ করেই সফল সজীব

সীমু দা
রবিবার, ১৯ জুলাই, ২০২৬, ৭:০৮ অপরাহ্ন
%E0%A6%9A%E0%A6%BE%E0%A6%95%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%B0 %E0%A6%AA%E0%A7%87%E0%A6%9B%E0%A6%A8%E0%A7%87 %E0%A6%A8%E0%A6%BE %E0%A6%9B%E0%A7%81%E0%A6%9F%E0%A7%87 %E0%A6%AB%E0%A7%81%E0%A6%B2 %E0%A6%9A%E0%A6%BE%E0%A6%B7 %E0%A6%95%E0%A6%B0%E0%A7%87%E0%A6%87 %E0%A6%B8%E0%A6%AB%E0%A6%B2 %E0%A6%B8%E0%A6%9C%E0%A7%80%E0%A6%AC

চাকরির জন্য যখন হাজারো তরুণ দ্বারে দ্বারে ঘুরছেন, তখন সিরাজগঞ্জের এক যুবক বেছে নিয়েছেন ভিন্ন পথ। আড়াই লাখ টাকা পুঁজি নিয়ে শুরু করেছিলেন ফুল চাষ। মাত্র তিন থেকে চার মাসের ব্যবধানে সেই সিদ্ধান্তই বদলে দিয়েছে তার জীবনের গল্প।

ইতোমধ্যে মুনাফাও পেতে শুরু করেছেন। এখন তার বাগানে ফুটছে শুধু গোলাপ ও রজনীগন্ধা নয়, ফুটছে স্বপ্ন ও সম্ভাবনা আর আত্মবিশ্বাসও। যুবকের নাম নুরে আলম সবুজ। বাড়ী সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের সড়াতৈল গ্রামে।

যুবক নুরে আলম সজীব জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে ফুল চাষের সফলতার গল্প দেখে অনুপ্রাণিত হন তিনি। এরপর চাকরির পেছনে না ছুটে নিজেই কিছু করার সিদ্ধান্ত নেন ফুলচাষ করার। বর্তমানে তার বাগানে রয়েছে বিভিন্ন জাতের গোলাপ ও রজনীগন্ধা ফুল। বছরজুড়ে এসব ফুলের চাহিদা থাকায় বাজার নিয়েও তেমন কোনো দুশ্চিন্তা নেই। ইতোমধ্যে তিনি ৫০ হাজার টাকার ফুল বিক্রি করেছেন। ভবিষ্যতে এই ফুল বাগান থেকে ৫ লাখ টাকার ফুল বিক্রি করা সম্ভব হবে বলে জানান তিনি। সরকারি পৃষ্ঠপোষকতা ও সহযোগিতা পেলে আরও বেশি জমিতে চাষাবাদ সম্প্রসারণ করা সম্ভব হবে বলে মনে করেন এই যুবক।

বাগানে কর্মরত শ্রমিকরা জানান, শুধু নিজের স্বপ্নই নয়, সজীবের এই উদ্যোগ সৃষ্টি করেছে নতুন কর্মসংস্থানও। তার ফুল বাগানে নিয়মিত কাজ করছেন কয়েকজন শ্রমিক। ফুল চাষ থেকে যে আয় হচ্ছে, তা দিয়েই তারা পরিবারের প্রয়োজন মেটাতে পারছেন।

এলাকার হৃদয় সেখ ও আকবর আলী আগে এলাকায় ফুল চাষ বলতে তেমন কিছু ছিল না। সজীব শুরু করার পর আমরা দেখছি এটি লাভজনক একটি উদ্যোগ। তার সফলতা দেখে অনেক তরুণ এখন ফুল চাষে আগ্রহী হচ্ছে। যেখানে বেকারত্ব নিয়ে হতাশার কথা বেশি শোনা যায়, সেখানে সজীব দেখিয়ে দিচ্ছেন, সঠিক পরিকল্পনা আর পরিশ্রম থাকলে কৃষিও হতে পারে সম্ভাবনার সবচেয়ে বড় ক্ষেত্র।

সিরাজগঞ্জ সদর উপজেলা কৃষি কর্মকর্তা নাসিম উদ্দিন জানান, ফুল চাষ সম্প্রসারণে প্রয়োজনীয় কারিগরি পরামর্শ ও মাঠ পর্যায়ের সহযোগিতা অব্যাহত রয়েছে। ইতোমধ্যে তিনি আয় শুরু করেছেন। ভবিষ্যতে আরো বেশি লাভবান হতে পারবেন। কৃষি বিভাগ থেকে আধুনিক পদ্ধতিতে গোলাপ চাষ ও রোগবালাই প্রতিরোধে নিয়মিত পরামর্শত প্রধান করা হচ্ছে।



বাপ্পি/সা.এ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By