বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
সর্বশেষ
বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ নতুন পে স্কেলে বেতন খুব বেশি বাড়বে না: তথ্য উপদেষ্টা নতুন পে স্কেলে বেতন খুব বেশি বাড়বে না: তথ্য উপদেষ্টা বুধবার খুলছে ধউর-আশুলিয়া সার্ভিস লেনের সেতু আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে ১৪২% সীমান্ত সুরক্ষায় বিজিবির প্রশংসা রাষ্ট্রপতির ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩

ছয় সপ্তাহের মধ্যে বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় ধস

সীমু দা
শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A3%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%A6%E0%A6%BE%E0%A6%AE %E0%A6%95%E0%A6%AE%E0%A6%9B%E0%A7%87 %E0%A6%95%E0%A7%87%E0%A6%A8

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম দ্রুত বেড়েছে। এর ফলে নতুন করে মূল্যস্ফীতির আশঙ্কা তৈরি হয়েছে এবং যুক্তরাষ্ট্রে সুদের হার বাড়ার সম্ভাবনাও জোরালো হয়েছে। এই পরিস্থিতির নেতিবাচক প্রভাবে গত ছয় সপ্তাহের মধ্যে চলতি সপ্তাহে স্বর্ণের সবচেয়ে বড় দরপতনের আশঙ্কা দেখা দিয়েছে।

শুক্রবার (১৭ জুলাই) স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণের দাম ০.৫ শতাংশ বেড়ে ৩ হাজার ৯৮৮.২০ ডলারে লেনদেন হয়। যদিও দিনের শুরুতে দাম ১ জুলাইয়ের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে গিয়েছিল। অন্যদিকে, আগস্ট সরবরাহের জন্য যুক্তরাষ্ট্রের ফিউচার মার্কেটে স্বর্ণের দাম প্রায় অপরিবর্তিত থেকে ৩ হাজার ৯৯২ ডলারে ছিল।

তবে সপ্তাহজুড়ে স্বর্ণের দাম এখন পর্যন্ত ৩.২ শতাংশ কমেছে, যা ১ জুনের পর সবচেয়ে বড় সাপ্তাহিক পতন। জুন মাসের মূল্যস্ফীতির তুলনামূলক ইতিবাচক তথ্য শুরুতে বাজারে কিছুটা স্বস্তি আনলেও মধ্যপ্রাচ্যের নতুন করে সংঘাত সেই প্রভাবকে ম্লান করে দিয়েছে।

কেসিএম ট্রেডের প্রধান বাজার বিশ্লেষক টিম ওয়াটারার বলেন, সিপিআই ও পিপিআইয়ের মতো মূল্যস্ফীতির সূচকে কিছুটা শিথিলতা দেখা গেলেও তেলের দামের হঠাৎ উল্লম্ফনের কারণে বাজার সেই ইতিবাচক বার্তা ধরে রাখতে পারেনি। তাঁর ভাষ্য, মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক ঝুঁকি এখনও তীব্র এবং মূল্যস্ফীতি ও বন্ড ইল্ড নিয়ে উদ্বেগই স্বর্ণের দামের ওপর চাপ সৃষ্টি করছে।

এক মাস আগে হওয়া যুদ্ধবিরতি কার্যত ভেঙে দিয়ে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ব্যাপক হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটে। একই সময়ে হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি তেল পরিবহনে বিঘ্ন ঘটায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম সপ্তাহজুড়ে প্রায় ১২ শতাংশ বেড়েছে। এ ছাড়া তেহরান ইয়েমেনের হাউছি গোষ্ঠীকে লোহিত সাগরের রপ্তানি পথ বন্ধের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছে বলে জানা গেছে।

বিশ্লেষকদের মতে, তেলের দাম বাড়তে থাকলে মূল্যস্ফীতির চাপ আরও বাড়তে পারে, যা কেন্দ্রীয় ব্যাংকগুলোকে সুদের হার বাড়ানোর পথে ঠেলে দিতে পারে। উচ্চ সুদের হার সাধারণত বিনিয়োগকারীদের বেশি মুনাফা পাওয়া সম্পদের দিকে আকৃষ্ট করে। ফলে সুদবিহীন সম্পদ হিসেবে স্বর্ণের চাহিদা কমে যায়।

এদিকে ডালাস ফেডারেল রিজার্ভের প্রেসিডেন্ট লোরি লোগান প্রকাশ্যে সুদের হার বাড়ানোর পক্ষে মত দিয়েছেন। ফেডের ভাইস চেয়ারম্যান ফিলিপ জেফারসনও ইঙ্গিত দিয়েছেন, মূল্যস্ফীতির উন্নতি না হলে তিনি সুদের হার বাড়ানোর সিদ্ধান্তকে সমর্থন করবেন।

সিএমই ফেডওয়াচ টুলের তথ্য অনুযায়ী, বাজারের অংশগ্রহণকারীরা বর্তমানে ডিসেম্বরে যুক্তরাষ্ট্রের সুদের হার বৃদ্ধির সম্ভাবনা ৭৩ শতাংশ হিসেবে মূল্যায়ন করছেন।

অন্য মূল্যবান ধাতুর বাজারেও ছিল নিম্নমুখী প্রবণতা। স্পট মার্কেটে রুপার দাম ০.৫ শতাংশ কমে প্রতি আউন্স ৫৫.২২ ডলারে, প্লাটিনামের দাম ০.৭ শতাংশ কমে ১ হাজার ৬০৫.৬২ ডলারে এবং প্যালাডিয়ামের দাম ০.৪ শতাংশ কমে ১ হাজার ২৪৪.৮৬ ডলারে নেমে এসেছে। সপ্তাহ শেষে এই তিন ধাতুই দরপতনের পথে রয়েছে।

সূত্র: রয়টার্স



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By