বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
সর্বশেষ
বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ নতুন পে স্কেলে বেতন খুব বেশি বাড়বে না: তথ্য উপদেষ্টা নতুন পে স্কেলে বেতন খুব বেশি বাড়বে না: তথ্য উপদেষ্টা বুধবার খুলছে ধউর-আশুলিয়া সার্ভিস লেনের সেতু আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে ১৪২% সীমান্ত সুরক্ষায় বিজিবির প্রশংসা রাষ্ট্রপতির ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩

দীঘিনালায় প্রজেক্টরে প্রধানমন্ত্রীর সাথে ‘প্রাথমিক শিক্ষা পদক’ প্রদান অনুষ্ঠান দেখল খুদে শিক্ষার্থীরা

সীমু দা
বুধবার, ১৫ জুলাই, ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
%E0%A6%A6%E0%A7%80%E0%A6%98%E0%A6%BF%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC %E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%9C%E0%A7%87%E0%A6%95%E0%A7%8D%E0%A6%9F%E0%A6%B0%E0%A7%87 %E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A7%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%AE%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%80%E0%A6%B0 %E0%A6%B8%E0%A6%BE%E0%A6%A5%E0%A7%87 %E2%80%98%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%A5%E0%A6%AE%E0%A6%BF%E0%A6%95 %E0%A6%B6%E0%A6%BF%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%BE %E0%A6%AA%E0%A6%A6%E0%A6%95 %E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A6%E0%A6%BE%E0%A6%A8 %E0%A6%85%E0%A6%A8%E0%A7%81%E0%A6%B7%E0%A7%8D%E0%A6%A0%E0%A6%BE%E0%A6%A8 %E0%A6%A6%E0%A7%87%E0%A6%96%E0%A6%B2

খাগড়াছড়ির দীঘিনালা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা এক ব্যতিক্রমী ও আনন্দঘন আয়োজনের মধ্য দিয়ে উপভোগ করল দেশজুড়ে আলোচিত ‘প্রাথমিক শিক্ষা পদক-২০২৬’ প্রদান অনুষ্ঠান। রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র থেকে সরাসরি সম্প্রচারিত এই জমকালো অনুষ্ঠানটি বিদ্যালয়ের একটি কক্ষে বড় পর্দায় প্রজেক্টরের মাধ্যমে সরাসরি দেখার সুযোগ পায় খুদে শিক্ষার্থীরা।

​বুধবার (১৫ জুলাই) সকালে এই বিশেষ সরাসরি প্রদর্শনের আয়োজন করা হয়। বড় পর্দায় জাতীয় পর্যায়ের এই আয়োজন দেখতে পেয়ে শিক্ষার্থীদের মাঝে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

​অনুষ্ঠানে উপস্থিত থেকে শিক্ষার্থীদের দিকনির্দেশনামূলক বক্তব্য দেন দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তানজিল পারভেজ। তিনি বলেন, ‘আজকের প্রাথমিক শিক্ষাই তোমাদের আগামীর সুন্দর ও সফল জীবন গড়ার মূল ভিত্তি। তাই শিক্ষার্থীদের শুধুমাত্র মুখস্থ বিদ্যা বা পাঠ্যবইয়ের গণ্ডিতে সীমাবদ্ধ থাকলে চলবে না। জীবনের প্রতিটি ধাপে এগিয়ে যেতে হলে নৈতিকতা, শৃঙ্খলাবোধ, সৃজনশীল চিন্তা ও গভীর দেশপ্রেমে উজ্জীবিত হতে হবে। জাতীয় পর্যায়ের এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান তোমাদের সামনে চমৎকার একটি দৃষ্টান্ত। এটি তোমাদের ভালো কাজের প্রতি আরও বেশি আগ্রহী করে তুলবে।

​অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ডা. শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন এবং উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কনিকা খীসা, দীঘিনালা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম বদিউজ্জামান জীবনসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ ও শিক্ষার্থীরা এতে অংশ নেন।

​অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম বদিউজ্জামান জীবন জানান, এই ধরনের জাতীয় আয়োজন সরাসরি দেখতে পাওয়া শিক্ষার্থীদের মেধা ও মননের বিকাশে দারুণ ভূমিকা রাখবে। পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে অংশ নিতে তারা আরও বেশি অনুপ্রাণিত হবে। ভবিষ্যতেও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে এমন ইতিবাচক উদ্যোগ অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

​সরাসরি সম্প্রচার চলাকালে বিদ্যালয়ের শিক্ষকদের সুনিপুণ তত্ত্বাবধানে শিক্ষার্থীরা অত্যন্ত গভীর মনোযোগের সাথে পুরো অনুষ্ঠানটি উপভোগ করে। দেশের বিভিন্ন প্রান্তের শ্রেষ্ঠ শিক্ষার্থী, শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সম্মাননা পাওয়ার গৌরবময় মুহূর্তগুলো দেখে খুদে শিক্ষার্থীদের মাঝে দারুণ উল্লাস ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।



সালাউদ্দিন/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By