দেশজুড়ে ডেঙ্গুর প্রকোপের মধ্যে সবচেয়ে ঝুঁকিপূর্ণ উপকূলীয় জেলা বরগুনা। সরকারি হিসাব অনুযায়ী, গতবছর দেশের মোট ডেঙ্গু আক্রান্ত রোগীর প্রায় ১০ শতাংশই এই জেলায় শনাক্ত হয়েছে।
গেল ২০২৫ সালে দেশের মোট ডেঙ্গু আক্রান্তের প্রায় ১০ শতাংশই ছিল বরগুনায়। যার প্রেক্ষিতে জেলাটিকে ডেঙ্গুর হটস্পট হিসেবে ঘোষণা করেছিল স্বাস্থ্য বিভাগ। পরিস্থিতি নিয়ন্ত্রণে তখন সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট বা আইইডিসিআর বেশ কিছু পরামর্শ দিলেও, তার অধিকাংশেরই বাস্তবায়ন হয়নি বলে অভিযোগ সচেতন মহলের। বৃষ্টির মৌসুমে আবারও বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, ছড়াচ্ছে আতঙ্ক।
বরগুনার স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৪ জন। আর এই মৌসুমে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩০৫ জনে।
বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ২২ জন রোগী। যার মধ্যে বরগুনার ২৫০ শয্যা হাসপাতালে ১৩ জন, পাথরঘাটায় ৪ জন, তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন এবং বামনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন চিকিৎসাধীন রয়েছেন। স্থানীয়দের দাবি, এখনই কার্যকর পদক্ষেপ না নিলে পরিস্থিতি আবারও ভয়াবহ রূপ নিতে পারে।
বরগুনা সিভিল সার্জন ডা. মোহাম্মদ আবুল ফাত্তাহ: সারা দেশের মতো বরগুনাতেও ডেঙ্গু প্রাদুর্ভাব দেখা দিয়েছে। তবে এটি যেন মহামারীতে রূপ না নেয়, সে জন্য আমরা সর্বোচ্চ সতর্ক আছি। জেলার সব উপজেলায় স্বাস্থ্যকর্মীদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। উপসর্গ দেখা দিলে দ্রুত হাসপাতালে পাঠানো এবং আক্রান্তদের আইসোলেশনে রেখে চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। সময়মতো সঠিক পদক্ষেপ নেওয়ার মাধ্যমে বরগুনায় ডেঙ্গু বিস্তার নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে আশা করছেন জেলার স্বাস্থ্য বিভাগের এ কর্মকর্তা।
কুশল/সাএ
!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);