রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
সর্বশেষ
৪ বছর পর মুখ খুললেন পরীমনি জীবিকার টানে মালয়েশিয়া গিয়ে প্রাণ গেল সালথার শোয়াইবের তরুণদের সম্ভাবনাই হবে জাতীয় অগ্রগতির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী ইরানের হামলার নিন্দা জানিয়ে জর্ডান-কুয়েত-বাহরাইনের পাশে দাঁড়াল ফিলিস্তিন বড় পতনের পর আবারও বেড়ে গেল সোনার দাম আবারও দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন লামায় পাহাড়ধসে শিশু সহ ৫ জনের মৃত্যু সাময়িকভাবে সাজেক ভ্যালিতে পর্যটন বন্ধ ঘোষণা চীনে ভূমিধসে নিহত ২১ সালাহ ফাউলের শিকার হননি, রিপ্লেতে যা দেখা গেল ইতিহাসে প্রথমবার নতুন বল দিয়ে খেলা হবে বিশ্বকাপের শেষ চার ম্যাচ, কি আছে এতে? ইরানে মার্কিন হামলা, বিশ্বজুড়ে উদ্বেগ ভাইরাল ভিডিওর পর রহস্যময় পোস্ট, কাকে ইঙ্গিত করলেন পায়েল? সমুদ্রে লঘুচাপ, বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত বহাল ভিনি না নিয়ে কেন গিমারাইস পেনাল্টি নিলেন, ব্যাখ্যা দিলেন কোচ এবার ভূমিকম্পে বিধ্বস্ত ভেনিজুয়েলার পাশে দাঁড়ালেন মেসি খামেনির জানাজায় ইরানিদের কা-ন্না দেখে বিস্ময় প্রকাশ ট্রাম্পের তিস্তা ও জঙ্গিবিমান ইস্যুতে বাংলাদেশের দিকে নজর রাখছে ভারত কেপ ভার্দের সঙ্গে টেক্কা দিতে পারছিলাম না: মেসি নিরাপত্তাকর্মীদের মারধর ও হুমকির অভিযোগ

অফিসে নেই আবাসিক প্রকৌশলী, সকাল ১০টাতেও ফাঁকা ঈশ্বরগঞ্জ পিডিবি

সীমু দা
রবিবার, ১২ জুলাই, ২০২৬, ৪:৩১ অপরাহ্ন
%E0%A6%85%E0%A6%AB%E0%A6%BF%E0%A6%B8%E0%A7%87 %E0%A6%A8%E0%A7%87%E0%A6%87 %E0%A6%86%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B8%E0%A6%BF%E0%A6%95 %E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%95%E0%A7%8C%E0%A6%B6%E0%A6%B2%E0%A7%80 %E0%A6%B8%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B2 %E0%A7%A7%E0%A7%A6%E0%A6%9F%E0%A6%BE%E0%A6%A4%E0%A7%87%E0%A6%93 %E0%A6%AB%E0%A6%BE%E0%A6%81%E0%A6%95%E0%A6%BE %E0%A6%88%E0%A6%B6%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%B0%E0%A6%97%E0%A6%9E%E0%A7%8D%E0%A6%9C %E0%A6%AA%E0%A6%BF%E0%A6%A1%E0%A6%BF%E0%A6%AC%E0%A6%BF

সরকারি নির্দেশনার তোয়াক্কা না করে সঠিক সময়ে কর্মস্থলে উপস্থিত না থাকা বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ঈশ্বরগঞ্জ বিদ্যুৎ সরবরাহ আবাসিক প্রকৌশলীর দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের নিয়মে পরিণত হয়েছে।

সকাল ৯টার মধ্যে অফিসে উপস্থিত থাকার বাধ্যবাধকতা থাকলেও রবিবার (১২ জুলাই) সকালে ঈশ্বরগঞ্জ পিডিবি অফিসে গিয়ে দেখা যায়, সকাল ১০টা পার হয়ে গেলেও সিংহভাগ কর্মকর্তা-কর্মচারীর দেখা মেলেনি।

অফিসের মোট ১২ জন কর্মকর্তার মাঝে উপ-সহকারী প্রকৌশলী রেজাউল করিম, নিম্নমান হিসাব সহকারী মুক্তারুজ্জামান ও লাইনম্যান-এ এবিএম কাইয়ুম ছাড়া আর কাউকে অফিসে পাওয়া যায়নি। সকাল ৯টা ৫৬ মিনিট পর্যন্ত আবাসিক বিদ্যুৎ প্রকৌশলী অফিসে না আসায় কর্মচারীদের অনুপস্থিতির ব্যাপারে উপ-সহকারী প্রকৌশলী রেজাউল করিমকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, “সংশ্লিষ্ট কর্মচারীদের অফিসে থাকার কথা। মনে হয় তারা নিচতলার অফিস কক্ষে আছেন।”

নিচতলায় কর্মচারীদের অফিস রুমে গিয়ে দেখা যায়, লাইনম্যান-এ এবিএম কাইয়ুম ছাড়া আর কেউ উপস্থিত নেই।

তাদের অবস্থান সম্পর্কে খোঁজ নেওয়ার জন্য লাইনম্যান কাইয়ুমকে বলা হলে তিনি ওয়েল্ডার-এ হেদায়েত উল্লাহকে ৯টা ৩৬ মিনিটে ফোন দিয়ে জানতে চাইলে তিনি সোহাগী বাজারে আছেন বলে জানান। সাহায্যকারী সাইফুল ইসলামকে ৯টা ৪৬ মিনিটে ফোন দিলে তিনি ঈশ্বরগঞ্জ বাজার থেকে অফিসের উদ্দেশে রওনা করছেন বলে জানান।

তারপর সাহায্যকারী ঝর্ণা আক্তারকে ৯টা ৫০ মিনিটে ফোন দিলে তিনি বাসায় আছেন বলে জানান। অফিসে না আসার ব্যাপারে জানতে চাইলে তিনি মোক্তারুজ্জামানের কাছে বলে ছুটিতে আছেন বলে জানান। ঝর্ণা আক্তারের ছুটির ব্যাপারে উপ-সহকারী প্রকৌশলী রেজাউল করিম ও নিম্নমান হিসাব সহকারী মুক্তারুজ্জামানকে জিজ্ঞাসা করা হলে তারা তার ছুটির ব্যাপারে কিছুই জানেন না বলে জানান। বাকি অপর সদস্যদের বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।

ঈশ্বরগঞ্জ বিদ্যুৎ সরবরাহ আবাসিক প্রকৌশলী হামজা ইমামকে সঠিক সময়ে অফিসে না আসার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “এক্সচেঞ্জ অফিসে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে সাক্ষাৎ করে অফিসে আসতে ১১টা বেজে যায়।”

জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারিকৃত অফিস সময়সূচি সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি দৃঢ়তার সাথে বলেন, “আমরা জরুরি পরিষেবা কাজে নিয়োজিত থাকি। তাই জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারিকৃত প্রজ্ঞাপনের সময়সূচি মেনে চলা সম্ভব হয় না।”

বাসিক প্রকৌশলী হিসেবে হামজা ইমামকে কর্মস্থলে থাকার কথা। কিন্তু তিনি কর্মস্থলে না থেকে ময়মনসিংহে অবস্থান করেন। এবিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “সরকারি আবাসিক কোয়ার্টার না থাকায় আমি ময়মনসিংহে থাকি।”

এ ব্যাপারে ময়মনসিংহের শম্ভুগঞ্জ বিউবোর এক্সচেঞ্জ অফিসের নির্বাহী প্রকৌশলী আবুল কালাম জানান, “কর্মকর্তা-কর্মচারীদের যথা সময়ে অফিসে থাকতে হবে এর কোনো বিকল্প নেই। যারা অনুপস্থিত রয়েছে তাদের বিষয়টি আমি দেখতেছি।”

আরই কর্মস্থলে না থাকার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “আবাসিক প্রকৌশলীকে আবশ্যিকভাবে কর্মস্থলে থাকতে হবে।” ময়মনসিংহ বিউবো প্রধান প্রকৌশলী গোলাম হায়দার তালুকদার জানান, “বিদ্যুৎ অফিসের স্টাফরা অফিসে থাকবে না।

ডিস্টিবিউশনের ন্যাচার এমন না যে তাদেরকে অফিসে পাবেন। যদি আবাসিক প্রকৌশলী অফিসে না থাকে তাহলে সেটি আমি দেখবো। আরই সাহেবের বিষয়ে আমি এসি সাহেবের সাথে কথা বলে খবর নিচ্ছি।”



রোহান/সা.এ.

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By