বন্যা কবলিত খাগড়াছড়ি জেলার দুর্গত মানুষের পাশে সরকার সব সময় রয়েছে এবং তাদের ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে সম্ভাব্য সব ধরনের সহযোগিতা দেওয়া হবে বলে আশ্বস্ত করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন।
শনিবার (১১ জুলাই) বিকেলে খাগড়াছড়ির বিভিন্ন বন্যাকবলিত অঞ্চল পরিদর্শন এবং ক্ষতিগ্রস্তদের মাঝে জরুরি ত্রাণসামগ্রী বিতরণ শেষে তিনি এ কথা জানান।
ত্রাণ প্রতিমন্ত্রী বলেন, বর্তমান বন্যা পরিস্থিতি সরকার অত্যন্ত গুরুত্বের সাথে পর্যবেক্ষণ করছে। মাননীয় প্রধানমন্ত্রী নিজে সার্বক্ষণিক পরিস্থিতির ওপর নজর রাখছেন এবং তাঁর সরাসরি নির্দেশেই এই পরিদর্শনে আসা। দুর্গত মানুষের দুর্ভোগ কমাতে দ্রুততম সময়ে খাদ্য ও অন্যান্য সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে।
ত্রাণ বিতরণ ও পরিদর্শনকালে প্রতিমন্ত্রীর সঙ্গে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত, জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা, পুলিশ সুপার মো. মোরতোজা আলী খাঁন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার সহ জেলা প্রশাসন, বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি এবং রাজনৈতিক নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
ক্ষতিগ্রস্তদের আশ্বস্ত করে প্রতিমন্ত্রী আরও জানান, এই মুহূর্তে পানিবন্দি ও ক্ষতিগ্রস্ত মানুষের জন্য খাদ্য সহায়তা নিশ্চিত করাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। পরবর্তীতে পরিস্থিতি স্বাভাবিক হলে যাদের ঘরবাড়ি ভেঙে গেছে, ফসলি জমি নষ্ট হয়েছে এবং গ্রামীণ অবকাঠামোর ক্ষতি হয়েছে, তাদের পুনর্বাসনে বিশেষ সরকারি অনুদান ও প্যাকেজ ঘোষণা করা হবে।
দুর্যোগ মোকাবিলায় স্থানীয় প্রশাসন, বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ প্রশাসন, জনপ্রতিনিধি এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টার কারণেই এই সংকটময় মুহূর্তে দুর্গত মানুষের পাশে দ্রুত দাঁড়ানো সম্ভব হয়েছে। জনস্বার্থে এই সমন্বিত কার্যক্রম আগামীতেও জারি থাকবে। খাগড়াছড়ির মানুষের এই বিপদে সরকার সর্বোচ্চ আন্তরিক। পুনর্বাসন প্রক্রিয়া সম্পূর্ণ শেষ না হওয়া পর্যন্ত এই মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।
সালাউদ্দিন/সাএ
!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);