বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
সর্বশেষ
বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ নতুন পে স্কেলে বেতন খুব বেশি বাড়বে না: তথ্য উপদেষ্টা নতুন পে স্কেলে বেতন খুব বেশি বাড়বে না: তথ্য উপদেষ্টা বুধবার খুলছে ধউর-আশুলিয়া সার্ভিস লেনের সেতু আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে ১৪২% সীমান্ত সুরক্ষায় বিজিবির প্রশংসা রাষ্ট্রপতির ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩

সব কেন্দ্রের জন্য জরুরি নির্দেশনা

সীমু দা
শুক্রবার, ১০ জুলাই, ২০২৬, ১১:০১ অপরাহ্ন
%E0%A6%8F%E0%A6%B8%E0%A6%8F%E0%A6%B8%E0%A6%B8%E0%A6%BF %E0%A6%AA%E0%A6%B0%E0%A7%80%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%BE %E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B7%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%95 %E0%A6%9C%E0%A6%B0%E0%A7%81%E0%A6%B0%E0%A6%BF %E0%A6%A8%E0%A6%A4%E0%A7%81%E0%A6%A8 %E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B6%E0%A6%A8%E0%A6%BE

চলতি এইচএসসি পরীক্ষার উত্তরপত্র বৃষ্টির পানিতে ভিজে নষ্ট হওয়া ঠেকাতে নতুন নির্দেশনা জারি করেছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা। এখন থেকে পরীক্ষা কেন্দ্রগুলো থেকে উত্তরপত্র ও ওএমআর শিট ডাকযোগে পাঠানোর সময় খাকি কাপড়ের প্যাকেটের ভেতরে বাধ্যতামূলকভাবে পলিথিনের মোড়ক ব্যবহার করতে হবে। পাশাপাশি প্যাকেটের গায়ে স্পষ্টভাবে ‘ওএমআর’ বা ‘উত্তরপত্র’ লিখতে হবে।

শুক্রবার (১০ জুলাই) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর জেসমিন তাসলিমা বানু স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিয়ম অনুযায়ী ওএমআর শিট ও উত্তরপত্র খাকি কাপড়ে মুড়িয়ে ডাকযোগে বোর্ডে পাঠানোর কথা থাকলেও সম্প্রতি দেখা গেছে, অনেক কেন্দ্র খাকি কাপড় ব্যবহার করছে না। আবার অনেক প্যাকেটেই ‘ওএমআর’ বা ‘উত্তরপত্র’ উল্লেখ করা হচ্ছে না। এতে বোর্ডে উত্তরপত্র সংরক্ষণ ও ব্যবস্থাপনায় জটিলতা তৈরি হচ্ছে।

বর্ষা মৌসুমে বৃষ্টির পানি থেকে উত্তরপত্র সুরক্ষিত রাখতে প্রথমে ওএমআর শিট ও উত্তরপত্র পলিথিনে মোড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। এরপর তা খাকি কাপড়ে প্যাকেটজাত করে প্যাকেটের বাইরে স্পষ্টভাবে ‘ওএমআর’ অথবা ‘উত্তরপত্র’ লিখে ডাকযোগে বোর্ডে পাঠাতে হবে।

‘অতীব জরুরি’ উল্লেখ করে জারি করা এই নির্দেশনার অনুলিপি ঢাকা শিক্ষা বোর্ডের আওতাধীন সব জেলা প্রশাসক (ডিসি), উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), জেলা শিক্ষা কর্মকর্তা এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের কাছেও পাঠানো হয়েছে।



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By