বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ
হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ নতুন পে স্কেলে বেতন খুব বেশি বাড়বে না: তথ্য উপদেষ্টা নতুন পে স্কেলে বেতন খুব বেশি বাড়বে না: তথ্য উপদেষ্টা বুধবার খুলছে ধউর-আশুলিয়া সার্ভিস লেনের সেতু আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে ১৪২% সীমান্ত সুরক্ষায় বিজিবির প্রশংসা রাষ্ট্রপতির ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩

ম্যাচের আগে মেসিকে নিয়ে নতুন দাবি ঘানার সেই তান্ত্রিকের

সীমু দা
মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬, ৯:১৮ অপরাহ্ন
%E0%A6%AE%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%9A%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%86%E0%A6%97%E0%A7%87 %E0%A6%AE%E0%A7%87%E0%A6%B8%E0%A6%BF%E0%A6%95%E0%A7%87 %E0%A6%A8%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87 %E0%A6%A8%E0%A6%A4%E0%A7%81%E0%A6%A8 %E0%A6%A6%E0%A6%BE%E0%A6%AC%E0%A6%BF %E0%A6%98%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%B8%E0%A7%87%E0%A6%87 %E0%A6%A4%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%95%E0%A7%87%E0%A6%B0

বিশ্বকাপের নকআউট পর্বে ঘানার বিদায় হলেও দেশটির কথিত তান্ত্রিক কুয়াকু বনসামকে ঘিরে আলোচনা থামছে না। টুর্নামেন্ট চলাকালে একাধিক ভবিষ্যদ্বাণীর কারণে আলোচনায় আসা এই ব্যক্তি এবার লিওনেল মেসিকে নিয়ে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি দাবি অস্বীকার করেছেন।

বিশ্বকাপে ঘানার বিপক্ষে ইংল্যান্ডের ম্যাচের পর কুয়াকু বনসাম দাবি করেছিলেন, তাঁর আধ্যাত্মিক শক্তির কারণেই ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেন গোল করতে পারেননি। ওই বক্তব্য সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

পরবর্তীতে নকআউট পর্ব শুরুর আগে একটি ভিডিওবার্তায় তিনি দাবি করেছিলেন, কেপ ভার্দের বিপক্ষে হেরে আর্জেন্টিনা বিশ্বকাপ থেকে বিদায় নেবে এবং পর্তুগাল প্রথমবারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হবে। সেই সঙ্গে ক্রিস্টিয়ানো রোনালদো ট্রফি উঁচিয়ে ধরবেন বলেও মন্তব্য করেন।

তবে বাস্তবে তাঁর কোনো ভবিষ্যদ্বাণীই মেলেনি। কেপ ভার্দের বিপক্ষে ৩–২ গোলের জয়ে আর্জেন্টিনা কোয়ার্টার ফাইনালে উঠে যায়। অন্যদিকে স্পেনের কাছে হেরে শেষ ষোলো থেকেই বিদায় নেয় পর্তুগাল।

এরপর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে কুয়াকু বনসাম দাবি করেন, তাঁকে নিয়ে সামাজিক মাধ্যমে ভুয়া তথ্য ছড়ানো হচ্ছে। তাঁর ভাষ্য, “আমি নাকি ভবিষ্যদ্বাণী করেছি যে মেসি গোল করতে পারবে না এমন খবর সম্পূর্ণ মিথ্যা। আমার আধ্যাত্মিক শক্তি মেসির সঙ্গে থাকুক।”

তিনি আরও জানান, আগের কোনো বক্তব্যেও তিনি মেসির বিপক্ষে এমন মন্তব্য করেননি। পুরোনো পোস্টের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, “আমি মেসি ও আর্জেন্টিনার সমর্থক। কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনা হারবে এমন কোনো মন্তব্য আমি করিনি। মেসিকে আমি ভাইয়ের মতো ভালোবাসি।”



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By