মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০২ অপরাহ্ন
সর্বশেষ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার

সৌদি আরবকে রুখে ইতিহাস গড়া কেপ ভার্দে, এবার প্রতিপক্ষ আর্জেন্টিনা

সীমু দা
শনিবার, ২৭ জুন, ২০২৬, ৯:৫৮ পূর্বাহ্ন
%E0%A6%B8%E0%A7%8C%E0%A6%A6%E0%A6%BF %E0%A6%86%E0%A6%B0%E0%A6%AC%E0%A6%95%E0%A7%87 %E0%A6%B0%E0%A7%81%E0%A6%96%E0%A7%87 %E0%A6%87%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%B8 %E0%A6%97%E0%A6%A1%E0%A6%BC%E0%A6%BE %E0%A6%95%E0%A7%87%E0%A6%AA %E0%A6%AD%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A6%E0%A7%87 %E0%A6%8F%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%AA%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7 %E0%A6%86%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%9C%E0%A7%87%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%9F%E0%A6%BF%E0%A6%A8%E0%A6%BE

হিউস্টনে সৌদি আরবের সঙ্গে গোলশূন্য ড্র করেও ইতিহাস গড়েছে কেপ ভার্দে। প্রথমবারের মতো বিশ্বকাপে অংশ নেওয়া দলটি গ্রুপ এইচ থেকে দ্বিতীয় স্থান অর্জন করে নিশ্চিত করেছে রাউন্ড অব ৩২-এর টিকিট। নকআউট পর্বে তাদের প্রতিপক্ষ বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

গ্রুপ পর্বে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে সাত পয়েন্ট নিয়ে শীর্ষস্থান নিশ্চিত করেছে স্পেন। অন্যদিকে, টানা তিনটি ড্র করে তিন পয়েন্ট সংগ্রহ করে দ্বিতীয় স্থানে থেকে পরবর্তী পর্বে উঠেছে কেপ ভার্দে। দুই পয়েন্ট করে নিয়ে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছে উরুগুয়ে ও সৌদি আরবকে।

হিউস্টনের ম্যাচে তুলনামূলকভাবে আক্রমণে বেশি সক্রিয় ছিল কেপ ভার্দে। একাধিক সুযোগ তৈরি করলেও শেষ মুহূর্তে সেগুলো কাজে লাগাতে ব্যর্থ হয় দলটি। ম্যাচের সেরা সুযোগটি পান লারোস দুয়ার্তে। তবে সৌদি গোলরক্ষক মোহাম্মদ আলোয়াইসের সামনে একা পেয়েও গোল করতে পারেননি তিনি। দুর্দান্ত সেভে দলকে রক্ষা করেন আলোয়াইস।

অন্যদিকে, পুরো টুর্নামেন্টজুড়েই আক্রমণভাগে নিষ্প্রভ ছিল সৌদি আরব। তিন ম্যাচে মাত্র একটি গোল করে বিশ্বকাপ অভিযান শেষ করেছে এশিয়ার অন্যতম শক্তিশালী দলটি। হিউস্টনের ম্যাচেও তাদের খেলায় তেমন প্রাণ দেখা যায়নি। যদিও কয়েকটি সুযোগ তৈরি হয়েছিল, কিন্তু সেগুলো কাজে লাগাতে না পারায় শেষ পর্যন্ত হতাশা নিয়েই বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয়েছে সৌদি আরবকে।

প্রথমবার বিশ্বকাপে অংশ নিয়েই কেপ ভার্দে যেভাবে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে, তাতে ফুটবলপ্রেমীদের হৃদয় জয় করে নিয়েছে আফ্রিকার এই দলটি।



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By