নীলফামারীর কিশোরগঞ্জে ডিবির অভিযানে ৪ সক্রিয় ভিসা প্রতারক চক্রের সদস্যকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার নিতাই ইউনিয়নের বসুনিয়া পাড়া থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ভিসা প্রতারকরা হলো, উপজেলার নিতাই ইউনিয়নের লাল মিয়ার ছেলে রিফাত ইসলাম ওরফে বৃটিশ (২০), রাব্বি ইসলাম (২৪), একই গ্রামের আসাদুল ইসলামের ছেলে আনিসুল ইসলাম (১৯) এবং নীলফামারী সদর থানার খামাতপাড়া বড় সংগলশী গ্রামের গুলজার রহমানের ছেলে শান্ত ইসলাম (১৯)।
শুক্রবার দুপুরে জেলা পুলিশের মিডিয়া সেল সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রেস নোটের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে। প্রেস নোটে জানানো হয়, নীলফামারীর পুলিশ সুপার ফরহাদ হোসেন খাঁনের নির্দেশে এবং জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ মতলুবর রহমানের নেতৃত্বে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ভিসা প্রতারক চক্রের ৪ সদস্যকে কিশোরগঞ্জ উপজেলার নিতাই বসুনিয়াপাড়া থেকে গ্রেফতার করা হয়।
এসময় তাদের তল্লাশি করে ৪টি স্মার্টফোন জব্দ করা হয়। প্রতারকদের মোবাইল ফোনে ভিসা প্রতারণার এডিট করা কাগজপত্র, ভুয়া বিদেশী নম্বর দিয়ে হোয়াটসঅ্যাপ, ইমো অ্যাকাউন্ট, জুয়া খেলার অ্যাপস পাওয়া যায়। তারা দীর্ঘদিন ধরে দেশ ও দেশের বাইরের বিভিন্ন ব্যক্তিকে বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে প্রতারণা করে টাকা আত্মসাৎ করে আসছিল।
জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ মতলুবর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত ভিসা প্রতারকদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা দায়ের করে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
সালাউদ্দিন/সাএ
!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);