শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ
উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ নতুন পে স্কেলে বেতন খুব বেশি বাড়বে না: তথ্য উপদেষ্টা নতুন পে স্কেলে বেতন খুব বেশি বাড়বে না: তথ্য উপদেষ্টা বুধবার খুলছে ধউর-আশুলিয়া সার্ভিস লেনের সেতু আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল

বেনজীরকে ফেরাতে ইউএইর জবাবের অপেক্ষায়: স্বরাষ্ট্রমন্ত্রী

সীমু দা
শুক্রবার, ২৬ জুন, ২০২৬, ৫:৩৪ অপরাহ্ন
%E0%A6%AC%E0%A7%87%E0%A6%A8%E0%A6%9C%E0%A7%80%E0%A6%B0%E0%A6%95%E0%A7%87 %E0%A6%AB%E0%A7%87%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%A4%E0%A7%87 %E0%A6%87%E0%A6%89%E0%A6%8F%E0%A6%87%E0%A6%B0 %E0%A6%9C%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%AC%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%85%E0%A6%AA%E0%A7%87%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC %E0%A6%B8%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%B7%E0%A7%8D%E0%A6%9F%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%AE%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%80

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে প্রয়োজনীয় সব কাগজপত্র পাঠানো হলেও এখনো সংযুক্ত আরব আমিরাত (ইউএই) সরকারের কাছ থেকে কোনো আনুষ্ঠানিক জবাব পাওয়া যায়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ।

শুক্রবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস’ উপলক্ষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে প্রয়োজনীয় নথিপত্র ইউএই সরকারের কাছে পাঠানো হয়েছে। বাংলাদেশের দূতাবাস সেসব কাগজপত্র সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছে।

তিনি বলেন, “আমরা প্রয়োজনীয় কাগজপত্র পাঠিয়েছি। এটি এখন পর্যন্ত সর্বশেষ অবস্থা। ইউএই সরকারের পক্ষ থেকে এখনো আমাদের কিছু জানানো হয়নি। আশা করছি, খুব শিগগিরই তারা এ বিষয়ে প্রতিক্রিয়া জানাবে।”

বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়ার অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে মন্ত্রী বলেন, দুবাই কর্তৃপক্ষ গ্রেফতারের তথ্য ই-মেইলে জানানোর পর ৩০ দিনের মধ্যে প্রয়োজনীয় নথি পাঠানোর কথা বলেছিল। তবে বাংলাদেশ সরকার মাত্র তিন দিনের মধ্যেই সব প্রয়োজনীয় কাগজপত্র পাঠিয়ে দেয়।

বেনজীর আহমেদ অন্য কোনো দেশের পাসপোর্ট ব্যবহার করছেন বলে যে গুঞ্জন রয়েছে, তা তাকে ফেরানোর ক্ষেত্রে জটিলতা সৃষ্টি করবে কি না—এমন প্রশ্নের জবাবে সালাউদ্দিন আহমদ বলেন, “আমরা এখনো ইউএই সরকারের জবাবের অপেক্ষায় আছি। তার সর্বশেষ অবস্থান সম্পর্কে যতটুকু জানি, তিনি ফেডারেল পুলিশের হেফাজতেই আছেন। এর বাইরে অন্য কোনো তথ্য আমাদের কাছে নেই।”

তিনি আরও বলেন, ইউএই সরকারের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া হবে।



সাজু/নিএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By