মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ
ভাইরাল বক্তব্যের পর শাস্তিমূলক ব্যবস্থা, কেএমপির অতিরিক্ত কমিশনার প্রত্যাহার বিশ্বকাপে ব্রাজিলের দীর্ঘ ৬০ বছরের পুরনো রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়েছে নেদারল্যান্ডস খাগড়াছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে কৃষকদের কম্পোস্ট সার প্রস্তুতকরণ প্রশিক্ষণ পাকিস্তানে বড় অঙ্কে কমে গেল পেট্রোল-ডিজেলের দাম  আসছে “থ্রি ইডিয়টস ২”, বদলে যাবে র‍্যাঞ্চো-ফারহান-রাজুর জীবন দেশে ফের কমে গেল স্বর্ণের দাম হাকিমিকে যেতে হবে আদালতে, দ্বিতীয় ম্যাচের আগে বড় ধাক্কায় মরক্কো হাইতির বিপক্ষে ব্রাজিলের দাপুটে জয়, ঢাবিতে উচ্ছ্বাসের ঢেউ সরকারি চাকরিজীবীদের জন্য একাধিক সুখবর দেশে স্বর্ণের দামে বড় ধস মেসির চোখের পানির পেছনে ছিল বাবার অসুস্থতার উদ্বেগ নালিতাবাড়ীতে বিষপানে স্কুলছাত্রীর আত্মহত্যা, প্রেমিক গ্রেফতার ইরানের অর্থ ফেরত দিতে হবে যুক্তরাষ্ট্রকে, না হলে কেউ ডলারে বিনিয়োগ করবে না: ট্রাম্প যুক্তরাষ্ট্র-ইরানের ১৪ দফা সমঝোতা, যা আছে চুক্তিতে  কান্নায় ভেঙে পড়লেন মেসি, জানালেন কঠিন সময়ের কথা একাধিক রেকর্ড গড়লেন আর্জেন্টাইন মহাতারকা হালান্ডের জোড়া গোলে ইরাককে উড়িয়ে দিল নরওয়ে সরকারের কাছে সমন্বিত ১৭ দফা প্রস্তাবনা বিসিএস হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশনের কবে খোলা হবে হরমুজ, জানালেন ট্রাম্প দিল্লিতে প্রবেশে বাধা, ফেরত এলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

সিলেটে দু’পক্ষের তুমুল সংঘর্ষ, নিহত ১

সীমু দা
মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
%E0%A6%A6%E0%A7%81%E0%A6%AA%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%AD%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%AC%E0%A6%B9 %E0%A6%B8%E0%A6%82%E0%A6%98%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%B7%E0%A7%87 %E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B9%E0%A6%A4 %E0%A7%A7 %E0%A6%86%E0%A6%B9%E0%A6%A4 %E0%A7%AA

সিলেটের গোয়াইনঘাটে পূর্ব শত্রুতা ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে কামরুল ইসলাম (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।

সোমবার (২২ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার লেংগুড়া গ্রামের সাবেক ইউপি সদস্য বিলাল উদ্দিনের বাড়ির পাশের নদীতীরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান।

নিহত কামরুল ইসলাম লেংগুড়া গ্রামের কুতুব আলীর ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে ডাকাতি ও চুরির একাধিক মামলা রয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, সাবেক ইউপি সদস্য বিলাল উদ্দিনের অনুসারী এবং কামরুল ইসলামের পক্ষের লোকজনের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। এরই জেরে সোমবার দুপুরে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সংঘর্ষে বিলাল উদ্দিন ও তার মেয়ে মোছাম্মৎ রোকসানা বেগম আহত হন। অভিযোগ রয়েছে, সংঘর্ষের শুরুতে কামরুল ইসলাম ধারালো অস্ত্র দিয়ে রোকসানা বেগমকে কুপিয়ে আহত করেন। এতে তার বাম হাত মারাত্মকভাবে জখম হয়।

পরে খবর পেয়ে বিলাল উদ্দিনের সমর্থকরা ঘটনাস্থলে গিয়ে পাল্টা হামলা চালালে কামরুল ইসলাম গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের চাচাতো ভাই আলাউদ্দিন বলেন, তিনি ঘটনাস্থলে ছিলেন না, তবে প্রতিপক্ষের হামলায় কামরুল নিহত হয়েছেন বলে শুনেছেন।

অন্যদিকে সাবেক ইউপি সদস্য বিলাল উদ্দিন দাবি করেন, কামরুল ও তার সহযোগীরা তার মেয়েকে কুপিয়ে আহত করে এবং পরে তিনি আক্রান্ত হন।

গোয়াইনঘাট থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, পূর্ব শত্রুতার জেরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



সাজু/নিএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By