মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ
ভাইরাল বক্তব্যের পর শাস্তিমূলক ব্যবস্থা, কেএমপির অতিরিক্ত কমিশনার প্রত্যাহার বিশ্বকাপে ব্রাজিলের দীর্ঘ ৬০ বছরের পুরনো রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়েছে নেদারল্যান্ডস খাগড়াছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে কৃষকদের কম্পোস্ট সার প্রস্তুতকরণ প্রশিক্ষণ পাকিস্তানে বড় অঙ্কে কমে গেল পেট্রোল-ডিজেলের দাম  আসছে “থ্রি ইডিয়টস ২”, বদলে যাবে র‍্যাঞ্চো-ফারহান-রাজুর জীবন দেশে ফের কমে গেল স্বর্ণের দাম হাকিমিকে যেতে হবে আদালতে, দ্বিতীয় ম্যাচের আগে বড় ধাক্কায় মরক্কো হাইতির বিপক্ষে ব্রাজিলের দাপুটে জয়, ঢাবিতে উচ্ছ্বাসের ঢেউ সরকারি চাকরিজীবীদের জন্য একাধিক সুখবর দেশে স্বর্ণের দামে বড় ধস মেসির চোখের পানির পেছনে ছিল বাবার অসুস্থতার উদ্বেগ নালিতাবাড়ীতে বিষপানে স্কুলছাত্রীর আত্মহত্যা, প্রেমিক গ্রেফতার ইরানের অর্থ ফেরত দিতে হবে যুক্তরাষ্ট্রকে, না হলে কেউ ডলারে বিনিয়োগ করবে না: ট্রাম্প যুক্তরাষ্ট্র-ইরানের ১৪ দফা সমঝোতা, যা আছে চুক্তিতে  কান্নায় ভেঙে পড়লেন মেসি, জানালেন কঠিন সময়ের কথা একাধিক রেকর্ড গড়লেন আর্জেন্টাইন মহাতারকা হালান্ডের জোড়া গোলে ইরাককে উড়িয়ে দিল নরওয়ে সরকারের কাছে সমন্বিত ১৭ দফা প্রস্তাবনা বিসিএস হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশনের কবে খোলা হবে হরমুজ, জানালেন ট্রাম্প দিল্লিতে প্রবেশে বাধা, ফেরত এলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

মেসিই বিশ্বের সেরা, তার শ্রেষ্ঠত্বে কোনো বিতর্ক নেই: এমবাপে

সীমু দা
সোমবার, ২২ জুন, ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
%E0%A6%AE%E0%A7%87%E0%A6%B8%E0%A6%BF%E0%A6%87 %E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B6%E0%A7%8D%E0%A6%AC%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%B8%E0%A7%87%E0%A6%B0%E0%A6%BE %E0%A6%A4%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%B6%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%87%E0%A6%B7%E0%A7%8D%E0%A6%A0%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%AC%E0%A7%87 %E0%A6%95%E0%A7%8B%E0%A6%A8%E0%A7%8B %E0%A6%AC%E0%A6%BF%E0%A6%A4%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%95 %E0%A6%A8%E0%A7%87%E0%A6%87 %E0%A6%8F%E0%A6%AE%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%AA%E0%A7%87

আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসিকে বিশ্বের সেরা ফুটবলার হিসেবে স্বীকৃতি দিয়েছেন ফ্রান্স অধিনায়ক কিলিয়ান এমবাপে। তার মতে, গত ১৬ বছর ধরে অসাধারণ নৈপুণ্য ও ধারাবাহিকতার মাধ্যমে নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে চলেছেন মেসি।

চলতি বিশ্বকাপের প্রথম ম্যাচেই হ্যাটট্রিক করেছেন মেসি। তার দুর্দান্ত পারফরম্যান্সে আর্জেন্টিনা ৩-০ গোলে আলজেরিয়াকে হারিয়েছে। এই ম্যাচে তিন গোল করে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার পাশে জায়গা করে নিয়েছেন তিনি। বর্তমানে দুজনেরই গোলসংখ্যা ১৬।

আলজেরিয়ার বিপক্ষে মেসির দুর্দান্ত পারফরম্যান্স নিয়ে কথা বলতে গিয়ে এমবাপে বলেন, “এটা পরিষ্কার যে মেসিই বিশ্বের সেরা ফুটবলার। এরপর আছেন ক্রিস্তিয়ানো রোনালদো। গত ১৬ বছর ধরে মেসি তার অসাধারণ প্রতিভার প্রমাণ দিয়ে আসছে। তাই তার শ্রেষ্ঠত্ব নিয়ে কোনো বিতর্ক থাকতে পারে না।”

তিনি আরও বলেন, “আমি আগেই জানতাম মেসি গোল করা অব্যাহত রাখবে। কারণ সে সবসময়ই সেটাই করে। আমার চেয়ে অনেক এগিয়ে আছে মেসি এবং আমি এখনো তার পেছনে আছি।”

বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার তালিকায় যৌথভাবে তৃতীয় স্থানে রয়েছেন এমবাপে। জার্মানির কিংবদন্তি গার্ড মুলারের সমান ১৪ গোল রয়েছে তার। সেনেগালের বিপক্ষে ফ্রান্সের ৩-১ গোলের জয়ে জোড়া গোল করে নিজের গোলসংখ্যা আরও বাড়িয়েছেন তিনি।

নিজের পারফরম্যান্স প্রসঙ্গে এমবাপে বলেন, “আমি শুধু সেটাই করার চেষ্টা করছি যা আমি সবচেয়ে ভালো পারি। বিশ্বের সবচেয়ে বড় মঞ্চে নিজের সামর্থ্য দেখাতে চাই এবং জাতীয় দলকে সাহায্য করতে চাই। আমি গোল করে দলকে এগিয়ে নিতে চাই। কারণ গোলই দলকে অনেক দূর নিয়ে যেতে পারে। আমার লক্ষ্য বিশ্বকাপ জয়।”

সোমবার মধ্যরাতে ফিলাডেলফিয়ায় ইরাকের বিপক্ষে ম্যাচে জাতীয় দলের হয়ে ক্যারিয়ারের ১০০তম ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করবেন এমবাপে। এ প্রসঙ্গে তিনি বলেন, “জাতীয় দলের হয়ে ১০০ ম্যাচ খেলা একটি ঐতিহাসিক অর্জন। বিশেষ করে বিশ্বকাপের মঞ্চে এটি আরও বিশেষ। আমাদের পরের রাউন্ডে যেতে হলে এই ম্যাচে জিততেই হবে।”

উল্লেখ্য, ২০১৮ সালে ফ্রান্সের হয়ে বিশ্বকাপ জিতেছিলেন এমবাপে। ২০২২ সালের বিশ্বকাপেও শিরোপার খুব কাছাকাছি পৌঁছেছিল ফরাসিরা। তবে ফাইনালে মেসির আর্জেন্টিনার কাছে টাইব্রেকারে হেরে শিরোপা হাতছাড়া হয় তাদের।



সাজু/নিএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By