রবিবার, ২১ জুন ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
সর্বশেষ
ভাইরাল বক্তব্যের পর শাস্তিমূলক ব্যবস্থা, কেএমপির অতিরিক্ত কমিশনার প্রত্যাহার বিশ্বকাপে ব্রাজিলের দীর্ঘ ৬০ বছরের পুরনো রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়েছে নেদারল্যান্ডস খাগড়াছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে কৃষকদের কম্পোস্ট সার প্রস্তুতকরণ প্রশিক্ষণ পাকিস্তানে বড় অঙ্কে কমে গেল পেট্রোল-ডিজেলের দাম  আসছে “থ্রি ইডিয়টস ২”, বদলে যাবে র‍্যাঞ্চো-ফারহান-রাজুর জীবন দেশে ফের কমে গেল স্বর্ণের দাম হাকিমিকে যেতে হবে আদালতে, দ্বিতীয় ম্যাচের আগে বড় ধাক্কায় মরক্কো হাইতির বিপক্ষে ব্রাজিলের দাপুটে জয়, ঢাবিতে উচ্ছ্বাসের ঢেউ সরকারি চাকরিজীবীদের জন্য একাধিক সুখবর দেশে স্বর্ণের দামে বড় ধস মেসির চোখের পানির পেছনে ছিল বাবার অসুস্থতার উদ্বেগ নালিতাবাড়ীতে বিষপানে স্কুলছাত্রীর আত্মহত্যা, প্রেমিক গ্রেফতার ইরানের অর্থ ফেরত দিতে হবে যুক্তরাষ্ট্রকে, না হলে কেউ ডলারে বিনিয়োগ করবে না: ট্রাম্প যুক্তরাষ্ট্র-ইরানের ১৪ দফা সমঝোতা, যা আছে চুক্তিতে  কান্নায় ভেঙে পড়লেন মেসি, জানালেন কঠিন সময়ের কথা একাধিক রেকর্ড গড়লেন আর্জেন্টাইন মহাতারকা হালান্ডের জোড়া গোলে ইরাককে উড়িয়ে দিল নরওয়ে সরকারের কাছে সমন্বিত ১৭ দফা প্রস্তাবনা বিসিএস হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশনের কবে খোলা হবে হরমুজ, জানালেন ট্রাম্প দিল্লিতে প্রবেশে বাধা, ফেরত এলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

বিয়ে করছেন পরীমণির সঙ্গে প্রেমের গুঞ্জন থাকা সেই শেখ সাদী, পাত্রী কে

সীমু দা
রবিবার, ২১ জুন, ২০২৬, ৩:০৫ অপরাহ্ন
%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87 %E0%A6%95%E0%A6%B0%E0%A6%9B%E0%A7%87%E0%A6%A8 %E0%A6%AA%E0%A6%B0%E0%A7%80%E0%A6%AE%E0%A6%A3%E0%A6%BF%E0%A6%B0 %E0%A6%B8%E0%A6%99%E0%A7%8D%E0%A6%97%E0%A7%87 %E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%87%E0%A6%AE%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%97%E0%A7%81%E0%A6%9E%E0%A7%8D%E0%A6%9C%E0%A6%A8 %E0%A6%A5%E0%A6%BE%E0%A6%95%E0%A6%BE %E0%A6%B8%E0%A7%87%E0%A6%87 %E0%A6%B6%E0%A7%87%E0%A6%96 %E0%A6%B8%E0%A6%BE%E0%A6%A6%E0%A7%80

চিত্রনায়িকা পরীমণির সঙ্গে প্রেমের গুঞ্জনে শোবিজ অঙ্গনে আলোচনায় ছিলেন ‘ললনা’খ্যাত গায়ক শেখ সাদী। যদিও গতবছরই সেটা শেষ হয়ে যায়। এমনও শোনা যায় বিচ্ছেদ হয়েছিল তাদের, যদিও কেউই প্রেমের বিষয়টি স্বীকার করেননি। আর আবার সেই গুঞ্জন থামতে না থামতেই জীবনের নতুন অধ্যায়ে পা রাখতে যাচ্ছেন এই তরুণ সংগীতশিল্পী। পারিবারিকভাবে পছন্দ করা যুক্তরাষ্ট্রপ্রবাসী সুরাইয়া আফরোজের সঙ্গে তার আংটিবদল সম্পন্ন হয়েছে। গায়ক নিজেই বিষয়টি জানিয়েছেন।

পারিবারিক আয়োজনে গত শুক্রবার (১৯ জুন) শেখ সাদীর আংটিবদল সম্পন্ন হয়েছে। গণমাধ্যমকে তিনি জানিয়েছেন, পুরো বিষয়টি অনেকটাই আকস্মিকভাবে হয়েছে। যুক্তরাষ্ট্র থেকে তার বাবা-মা দেশে আসার পর পারিবারিকভাবে বিয়ের আলোচনা শুরু হয় এবং পরিবারের পছন্দের পাত্রীর বিষয়ে তিনি সম্মতি জানান। এরপরই আংটিবদলের আয়োজন করা হয়।  নিজের ফেসবুকে আংটিবদলের পর রিলেশনশিপ স্ট্যাটাস পরিবর্তন করেন এই গায়ক।  

পরিবার সূত্রে জানা গেছে, শেখ সাদীর হবু স্ত্রী সুরাইয়া আফরোজ যুক্তরাষ্ট্রে বসবাস করেন। তিনি সেখানকার একটি বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় প্রশাসনে স্নাতক সম্পন্ন করেছেন। দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে বাগদান সম্পন্ন হয়।

তবে সাদীর বিয়ের খবরে নতুন করে আলোচনায় এসেছে তার ব্যক্তিগত জীবনের পুরোনো একটি অধ্যায়। ২০২৫ সালের শুরুতে আদালতে অভিনেত্রী পরীমণি-এর জামিনদার হিসেবে শেখ সাদীকে দেখা যায়। এরপর দুজনকে ঘিরে প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। এমনকি পরীমণির বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট ও ইঙ্গিতপূর্ণ কিছু ছবি নিয়েও নেটিজেনদের মধ্যে ব্যাপক আলোচনা হয়েছিল। 

যদিও প্রেমের গুঞ্জন নিয়ে শেখ সাদী প্রকাশ্যে খুব বেশি কথা বলেননি। অন্যদিকে পরীমণি পরে গণমাধ্যমে সাদীকে ‘ছোট ভাইয়ের মতো’ উল্লেখ করে তাদের সম্পর্ক নিয়ে চলা জল্পনা-কল্পনাকে উড়িয়ে দেন। সব জল্পনার অবসান ঘটিয়ে এবার ভিন্ন পথে হাঁটছেন শেখ সাদী। বর্তমানে তিনি সংগীত নিয়েই ব্যস্ত সময় পার করছেন। নতুন কয়েকটি গানের কাজও চলছে বলে জানিয়েছেন এই তরুণ কণ্ঠশিল্পী।



সালাউদ্দিন/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By