২০২৬–২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট নিয়ে আলোচনায় অংশ নিয়ে সংসদ সদস্যদের (এমপি) জন্য বরাদ্দ ফ্ল্যাটে একটি করে ওয়াশিং মেশিন ও মাইক্রোওয়েভ ওভেন দেওয়ার দাবি জানান জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মিজানুর রহমান।
এরই পরিপ্রেক্ষিতে জাতীয় সংসদের আজকের (বৃহস্পতিবার) অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) সদস্য আন্দালিব রহমান পার্থ বিষয়টি নিয়ে মন্তব্য করেন এবং জামায়াত এমপিকে ব্যক্তিগতভাবে একটি মাইক্রোওয়েভ দেওয়ার প্রস্তাব দেন। পাশাপাশি তিনি সংশ্লিষ্ট সুবিধা দেওয়ার বিষয়টি বিবেচনার জন্য প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান।
তিনি বলেন, এমন ধরনের ব্যক্তিগত গৃহস্থালি চাহিদা সংসদে উত্থাপন করা সংসদের মর্যাদার সঙ্গে মানানসই নয়। সংসদ সদস্যদের উচিত জনগণের সমস্যার বিষয়গুলো বেশি গুরুত্ব দিয়ে তুলে ধরা।
পার্থ আরও বলেন, সংসদ শুধু আইন প্রণয়নের জায়গা নয়, এটি দেশের গণতান্ত্রিক প্রতিনিধিত্বের একটি গুরুত্বপূর্ণ মঞ্চ। তাই এখানে আলোচনার মান বজায় রাখা জরুরি।
তিনি অতীত সংসদের উদাহরণ টেনে বলেন, পূর্ববর্তী সময়ে সংসদের মান ক্ষুণ্ন হয়েছে এবং বর্তমান সংসদকে সে জায়গা থেকে উন্নত মান বজায় রাখতে হবে।
শেষে তিনি ব্যক্তিগতভাবে জামায়াত এমপিকে ভবিষ্যতে প্রয়োজন হলে সহযোগিতা করার ইচ্ছার কথাও জানান এবং সংসদকে অপ্রয়োজনীয় বিতর্কে না জড়ানোর আহ্বান জানান।
কুশল/সাএ
!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);