বুধবার, ১৭ জুন ২০২৬, ১১:২০ অপরাহ্ন
সর্বশেষ
যুক্তরাষ্ট্র-ইরানের ১৪ দফা সমঝোতা, যা আছে চুক্তিতে  কান্নায় ভেঙে পড়লেন মেসি, জানালেন কঠিন সময়ের কথা একাধিক রেকর্ড গড়লেন আর্জেন্টাইন মহাতারকা হালান্ডের জোড়া গোলে ইরাককে উড়িয়ে দিল নরওয়ে সরকারের কাছে সমন্বিত ১৭ দফা প্রস্তাবনা বিসিএস হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশনের কবে খোলা হবে হরমুজ, জানালেন ট্রাম্প দিল্লিতে প্রবেশে বাধা, ফেরত এলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা দ্বিতীয় রাউন্ডে যেতে ব্রাজিলের সামনে যে সমীকরণ ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় সেই ওসি প্রত্যাহার লাইভ চলাকালীন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটরের মৃত্যু বরিশালের অলিম্পিক সিমেন্ট বন্ধ ঘোষণা, দিশেহারা তিন শত শ্রমিক! কাশ্মীরে আওয়ামী অ্যাকশন কমিটির ব্যাপক বিক্ষোভ-সংঘর্ষ, নিহত ১৫ ইতিহাসের সর্ববৃহৎ বাজেট পেশ করতে যাচ্ছে তারেক রহমানের সরকার বাহরাইন, কুয়েত মার্কিন ঘাঁটিতে ও হরমুজের দুটি জাহাজে ইরানের হামলা ট্রাম্পের হুমকির পর ইরানে মার্কিন হামলা ইরানে নতুন সামরিক অভিযান শেষ, দাবি মার্কিন বাহিনীর বন্ধ ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল কথা বলতে পারছেন না অমি, প্রয়োজন হতে পারে অস্ত্রোপচার শেরপুরে দুধ দিয়ে গোসল করে ব্রাজিলে যোগ দিলেন আর্জেন্টিনা সমর্থক ১১ জেলায় দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির আভাস

এনআইডি সার্ভারের দুর্বলতা খুঁজতে ভিএপিটি, আইটি অডিটের উদ্যোগ ইসির

সীমু দা
বুধবার, ১৭ জুন, ২০২৬, ৯:৫১ অপরাহ্ন
%E0%A6%AC%E0%A6%97%E0%A7%81%E0%A6%A1%E0%A6%BC%E0%A6%BE %E0%A7%AC %E0%A6%93 %E0%A6%B6%E0%A7%87%E0%A6%B0%E0%A6%AA%E0%A7%81%E0%A6%B0 %E0%A7%A9 %E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%9A%E0%A6%A8%E0%A7%87 %E0%A6%95%E0%A6%A1%E0%A6%BC%E0%A6%BE %E0%A6%A8%E0%A6%9C%E0%A6%B0%E0%A6%A6%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%BF %E0%A6%A8%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%8B%E0%A6%97 %E0%A7%A8%E0%A7%A6 %E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B9%E0%A7%80 %E0%A6%B9%E0%A6%BE%E0%A6%95%E0%A6%BF%E0%A6%AE

জাতীয় পরিচয় নিবন্ধন (এনআইডি) সিস্টেমের সার্ভার ও অ্যাপ্লিকেশনের সম্ভাব্য দুর্বলতা চিহ্নিত করতে ভিএপিটি ও পূর্ণাঙ্গ আইটি অডিটের উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সাইবার নিরাপত্তা জোরদার এবং নাগরিক তথ্য সুরক্ষিত রাখতে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল ও সংশ্লিষ্ট অডিট কর্তৃপক্ষকে এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।

বুধবার (১৭ জুন) ইসির এনআইডি অনুবিভাগের কর্মকর্তারা এ বিষয়টি নিশ্চিত করেছেন

বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল নির্বাহী পরিচালককে পাঠানোর ইসির রক্ষণাবেক্ষণ প্রকৌশলী মোহাম্মদ সোহাগের পাঠানো চিঠিতে বলা হয়েছে, ভোটার নিবন্ধন সিস্টেমের সাইবার নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সম্ভাব্য সাইবার ঝুঁকি শনাক্ত ও প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণের লক্ষে সংশ্লিষ্ট সার্ভার ও অ্যাপ্লিকেশনসমূহের ভার্নারাবিলিটি অ্যাসেসমেন্ট আন্ড পেনেট্রেশন টেস্টিং (ভিএপিটি) সম্পাদনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ভোটার নিবন্ধন সিস্টেমের সংশ্লিষ্ট সার্ভার ও অ্যাপ্লিকেশনসমূহের ভিএপিটি সম্পাদনের ক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দিয়েছে ইসি।

এদিকে অডিট অধিদপ্তরের মহাপরিচালকে নির্বাচন কমিশনের প্রোগ্রামার মো. সেলিম উল আলমের পাঠানো চিঠিতে বলা হয়েছে, বাংলাদেশ সরকারের আইটি ও জনসেবা অডিট অধিদপ্তরের মাধ্যমে নির্বাচন কমিশন সচিবালয়ের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ এর আইটি সিস্টেমের আইডি অডিট সম্পন্নের জন্য ইতোপূর্বে বাংলাদেশ কম্পট্রোলার এবং অডিটর জেনারেল বরাবর পত্র প্রেরণ করা হয়।

সে প্রেক্ষিতে ওই অডিট সম্পন্নের জন্য একটি কমিটি গঠন করা হলেও পরবর্তীতে এ বিষয়ে আর কোনো অগ্রগতি হয়নি। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সিস্টেম হিসেবে এনআইডি সিস্টেমের আইটি অডিট সম্পন্ন করা জরুরি। তাই অডিট সম্পন্ন করার জন্য নির্দেশনা দিয়েছেন কমিশন।

ইসি কর্মকর্তারা জানান, বিগত সময় কর্মকর্তাদের ওটিপি ফাঁস, রোহিঙ্গা ভোটার হওয়ার মতো ঘটনা ও একজনের আবদেন অন্যজন করে দেওয়ার মতো ঘটনাও ঘটেছে। এছাড়া বিভিন্ন সেবা গ্রহীতা প্রতিষ্ঠান থেকে এনআইডি’র তথ্য ফাঁস হয়েছে।

এসবের কারণে এমন উদ্যোগ নেওয়া হচ্ছে। এছাড়া দেশের নাগরিকের তথ্যের নিরাপত্তা আরও নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য।



সালাউদ্দিন/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By