বুধবার, ১৭ জুন ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
সর্বশেষ
যুক্তরাষ্ট্র-ইরানের ১৪ দফা সমঝোতা, যা আছে চুক্তিতে  কান্নায় ভেঙে পড়লেন মেসি, জানালেন কঠিন সময়ের কথা একাধিক রেকর্ড গড়লেন আর্জেন্টাইন মহাতারকা হালান্ডের জোড়া গোলে ইরাককে উড়িয়ে দিল নরওয়ে সরকারের কাছে সমন্বিত ১৭ দফা প্রস্তাবনা বিসিএস হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশনের কবে খোলা হবে হরমুজ, জানালেন ট্রাম্প দিল্লিতে প্রবেশে বাধা, ফেরত এলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা দ্বিতীয় রাউন্ডে যেতে ব্রাজিলের সামনে যে সমীকরণ ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় সেই ওসি প্রত্যাহার লাইভ চলাকালীন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটরের মৃত্যু বরিশালের অলিম্পিক সিমেন্ট বন্ধ ঘোষণা, দিশেহারা তিন শত শ্রমিক! কাশ্মীরে আওয়ামী অ্যাকশন কমিটির ব্যাপক বিক্ষোভ-সংঘর্ষ, নিহত ১৫ ইতিহাসের সর্ববৃহৎ বাজেট পেশ করতে যাচ্ছে তারেক রহমানের সরকার বাহরাইন, কুয়েত মার্কিন ঘাঁটিতে ও হরমুজের দুটি জাহাজে ইরানের হামলা ট্রাম্পের হুমকির পর ইরানে মার্কিন হামলা ইরানে নতুন সামরিক অভিযান শেষ, দাবি মার্কিন বাহিনীর বন্ধ ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল কথা বলতে পারছেন না অমি, প্রয়োজন হতে পারে অস্ত্রোপচার শেরপুরে দুধ দিয়ে গোসল করে ব্রাজিলে যোগ দিলেন আর্জেন্টিনা সমর্থক ১১ জেলায় দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির আভাস

লেনোভো এলওকিউ ১৫এএইচপি৯ গেমিং ল্যাপটপ বাজারে

সীমু দা
বুধবার, ১৭ জুন, ২০২৬, ১:৪৩ অপরাহ্ন
%E0%A6%B2%E0%A7%87%E0%A6%A8%E0%A7%8B%E0%A6%AD%E0%A7%8B %E0%A6%8F%E0%A6%B2%E0%A6%93%E0%A6%95%E0%A6%BF%E0%A6%89 %E0%A7%A7%E0%A7%AB%E0%A6%8F%E0%A6%8F%E0%A6%87%E0%A6%9A%E0%A6%AA%E0%A6%BF%E0%A7%AF %E0%A6%97%E0%A7%87%E0%A6%AE%E0%A6%BF%E0%A6%82 %E0%A6%B2%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%AA%E0%A6%9F%E0%A6%AA %E0%A6%AC%E0%A6%BE%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%87

গেমিং ল্যাপটপ ব্যবহারকারীদের জন্য লেনোভো বাংলাদেশের বাজারে নিয়ে এসেছে এলওকিউ ১৫এএইচপি৯ (LOQ 15AHP9) মডেলের গেমিং ল্যাপটপ, যেখানে পারফরম্যান্স, ডিসপ্লে এবং আধুনিক প্রযুক্তির সমন্বয় দেখা যায়। ল্যাপটপটিতে রয়েছে এএমডি রাইজেন ৫ ৮৬৪৫এইচএস প্রসেসর, যা ৬ কোর, ১২ থ্রেড এবং সর্বোচ্চ ৫ গিগাহার্জ বুস্ট ক্লক স্পিড সমর্থন করে। এর সঙ্গে থাকা এনভিদিয়া জিফোর্স আরটিএক্স ৩০৫০ (৯৫ ওয়াট) গ্রাফিক্স কার্ড গেমিং এবং কনটেন্ট ক্রিয়েশনে শক্তিশালী অভিজ্ঞতা নিশ্চিত করবে।

ডিভাইসটিতে রয়েছে এএমডি রাইজেন এআই ইঞ্জিন, যা এআই-নির্ভর পারফরম্যান্স অপ্টিমাইজেশনের সুবিধা প্রদান করে। পাশাপাশি ১৫.৬ ইঞ্চি ফুল এইচডি আইপিএস ডিসপ্লে, ১৪৪ হার্জ রিফ্রেশ রেট, ১০০% আরজিবি কালার কভারেজ এবং জি-সিংক সমর্থন থাকায় গেমিং ও মাল্টিমিডিয়া অভিজ্ঞতা আরও প্রাণবন্ত ও স্মুথ হয়।

মেমোরি ও স্টোরেজ হিসেবে রয়েছে ১৬ জিবি ডিডিআর৫ RAM এবং ৫১২ জিবি এনভিএমই এসএসডি। ব্যবহারকারীরা RAM সর্বোচ্চ ৩২ জিবি এবং স্টোরেজ ২ টেরাবাইট পর্যন্ত আপগ্রেড করতে পারবেন।

লুনা গ্রে ফিনিশের কারণে ল্যাপটপটি যেমন প্রিমিয়াম দেখায়, তেমনি ইউএসবি-সি, হোয়াইট ব্যাকলিট কীবোর্ড, এইচডিএমআই ২.১, ওয়াইফাই ৬, ব্লুটুথ ৫.২ এবং গিগাবিট ইথারনেট এর মতো আধুনিক কানেক্টিভিটি সুবিধাও প্রদান করে। এছাড়া মিআইএল-এসটিডি-৮১০এইচ মিলিটারি গ্রেড টেস্টিং উত্তীর্ন হওয়ায় এর স্থায়িত্ব নিয়েও রয়েছে আস্থা। সঙ্গে থাকছে ২ বছরের অফিসিয়াল ওয়ারেন্টি।

বিশ্বকাপ উপলক্ষে লেনোভো এএমডি সিরিজ এর যেকোনো ল্যাপটপ কিনলেই ক্রেতারা পাচ্ছেন পছন্দের দলের একটি আকর্ষণীয় জার্সি সম্পূর্ণ ফ্রি, যা ফুটবলপ্রেমীদের জন্য বাড়তি আকর্ষণ যোগ করেছে।



সাজু/নিএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By