বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
সর্বশেষ
হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ নতুন পে স্কেলে বেতন খুব বেশি বাড়বে না: তথ্য উপদেষ্টা নতুন পে স্কেলে বেতন খুব বেশি বাড়বে না: তথ্য উপদেষ্টা বুধবার খুলছে ধউর-আশুলিয়া সার্ভিস লেনের সেতু আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে ১৪২% সীমান্ত সুরক্ষায় বিজিবির প্রশংসা রাষ্ট্রপতির ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩

ভাঙ্গায় গভীর রাতে জানালার গ্রিল কেটে তরুণী অপহরণ ও বিপুল পরিমাণ অর্থ-স্বর্ণালঙ্কার লুট

সীমু দা
মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%99%E0%A7%8D%E0%A6%97%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC %E0%A6%97%E0%A6%AD%E0%A7%80%E0%A6%B0 %E0%A6%B0%E0%A6%BE%E0%A6%A4%E0%A7%87 %E0%A6%9C%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%97%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%B2 %E0%A6%95%E0%A7%87%E0%A6%9F%E0%A7%87 %E0%A6%A4%E0%A6%B0%E0%A7%81%E0%A6%A3%E0%A7%80 %E0%A6%85%E0%A6%AA%E0%A6%B9%E0%A6%B0%E0%A6%A3 %E0%A6%93 %E0%A6%AC%E0%A6%BF%E0%A6%AA%E0%A7%81%E0%A6%B2

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার নূরুল্লাগঞ্জ ইউনিয়নে পূর্ব শত্রুতার জেরে গভীর রাতে বসতবাড়ির জানালার গ্রিল কেটে এক তরুণীকে অপহরণ ও ঘরে থাকা নগদ টাকা এবং মূল্যবান স্বর্ণালঙ্কার লুটের এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। গত ১৫ই জুন সোমবার দিবাগত রাতে নূরুল্লাগঞ্জ ইউনিয়নের বাররা গ্রামে এই ঘটনা ঘটে। এই ঘটনায় ভুক্তভোগী তরুণীর পিতা মো: হালিম শেখ (৬৩) বাদী হয়ে ভাঙ্গা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাররা গ্রামের মো: রমজান মাতুব্বর (২১) নামের এক যুবক হালিম শেখের ছোট মেয়ে হায়সা আফরিন হাবিবা (১৭)-র সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করে। পরবর্তীতে উক্ত রমজান মাতুব্বর হাবিবাকে অপহরণ করলে, গত ৩০শে অক্টোবর ২০২৩ তারিখে তরুণীর ভাই মনির হোসেন বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ভাঙ্গা থানায় একটি মামলা (মামলা নং-৩৩) দায়ের করেন। উক্ত মামলাটি বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে।

ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, ১নং আসামি রমজান মাতুব্বর আদালত থেকে জামিনে মুক্ত হওয়ার পর থেকেই চরম ক্ষিপ্ত হয়ে ওঠে। সে ও তার সহযোগী ২নং আসামি ইয়াদ আলী মাতুব্বরের পুত্র মো: মনির মাতুব্বর পরস্পর যোগসাজশে হালিম শেখের পরিবারের ক্ষতি করার জন্য নানামুখী ষড়যন্ত্র শুরু করে।

গত ১৫ই জুন সোমবার রাতে হালিম শেখের পরিবার রাতের খাবার শেষ করে যে যার কক্ষে ঘুমিয়ে পড়েন। দক্ষিণ ভিটির টিনশেড ঘরের একটি কক্ষে আফরিন হাবিবা ঘুমাচ্ছিলেন। পরদিন ১৬ই জুন বুধবার ভোর আনুমানিক সাড়ে ০৫ টার দিকে হাবিবার মা মেয়ের ঘরের দরজা খুলে দেখেন হাবিবা বিছানায় নেই। ঘরের ভেতর তল্লাশি চালিয়ে দেখা যায়, জানালার লোহার রড বা গ্রিল কাটা এবং ভেতরের সমস্ত কাপড়-চোপড় ও কাগজপত্র এলোমেলো অবস্থায় ছিটকে পড়ে আছে। ঘরের স্টিলের শোকেসের ড্রয়ার ভাঙা এবং সেখানে রাখা নগদ ৬৮,০০০/- টাকা এবং প্রায় দেড় ভরি ওজনের স্বর্ণের চেইন ও একজোড়া কানের দুল (যার আনুমানিক বাজার মূল্য ৩,০৫,০০০/- টাকা) লুটে নিয়েছে দুর্বৃত্তরা। একই সাথে তরুণীকেও তুলে নিয়ে যাওয়া হয়।

ভুক্তভোগী পিতা হালিম শেখ জানান, “পূর্বের মামলার প্রতিশোধ নিতেই রমজান মাতুব্বর ও মনির মাতুব্বর পরিকল্পিতভাবে জানালার গ্রিল কেটে ঘরে ঢুকে আমার মেয়েকে অপহরণ করেছে এবং ঘরের সর্বস্ব লুট করে নিয়ে গেছে।”

এই বিষয়ে রমজান মাতুব্বরের মুঠোফোনে একাধিকবার ফোন করা হলেও তার মুঠোফোন বন্ধ থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এই বিষয়ে ভাঙ্গা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, অভিযোগপত্রটি গ্রহণ করা হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে জড়িতদের গ্রেফতার এবং অপহৃতা তরুণীকে উদ্ধারে জোর পুলিশি অভিযান শুরু হয়েছে।



রোহান/সা.এ.

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By