বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ
হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ নতুন পে স্কেলে বেতন খুব বেশি বাড়বে না: তথ্য উপদেষ্টা নতুন পে স্কেলে বেতন খুব বেশি বাড়বে না: তথ্য উপদেষ্টা বুধবার খুলছে ধউর-আশুলিয়া সার্ভিস লেনের সেতু আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে ১৪২% সীমান্ত সুরক্ষায় বিজিবির প্রশংসা রাষ্ট্রপতির ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩

শেরপুরে ইয়াবাসহ দুই নারী মাদক ব্যবসায়ীকে ধরে পুলিশে দিল জনতা, একজন পলাতক

সীমু দা
মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬, ৭:৪৮ অপরাহ্ন
%E0%A6%B6%E0%A7%87%E0%A6%B0%E0%A6%AA%E0%A7%81%E0%A6%B0%E0%A7%87 %E0%A6%87%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B8%E0%A6%B9 %E0%A6%A6%E0%A7%81%E0%A6%87 %E0%A6%A8%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%80 %E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A6%E0%A6%95 %E0%A6%AC%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%AC%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%80%E0%A6%95%E0%A7%87 %E0%A6%A7%E0%A6%B0%E0%A7%87 %E0%A6%AA%E0%A7%81%E0%A6%B2%E0%A6%BF%E0%A6%B6%E0%A7%87 %E0%A6%A6%E0%A6%BF%E0%A6%B2 %E0%A6%9C%E0%A6%A8%E0%A6%A4%E0%A6%BE

বগুড়ার শেরপুরে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫৩০ পিস ইয়াবা ও প্রায় ১০০ গ্রাম গাঁজাসহ দুই নারী মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে জনতা। তবে ঘটনার পর থেকে অপর এক মাদক ব্যবসায়ী পলাতক রয়েছে। মঙ্গলবার বিকেল ৩টার দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের রাজারদীঘি মাঠপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। আটককৃতরা হলেন রাজারদীঘি গুচ্ছগ্রামের তোতা মিয়ার স্ত্রী মাহমুদা খাতুন (৩৫) এবং তার বোন ওই এলাকার ফারুক হোসেনের স্ত্রী মুর্শিদা বেগম (২৯)।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাজারদীঘি মাঠপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে মাহমুদা ও মুর্শিদা সিন্ডিকেট করে মাদকের ব্যবসা চালিয়ে আসছিলেন। মঙ্গলবার বিকেলে গোপন খবরের ভিত্তিতে স্থানীয় এলাকাবাসী একজোট হয়ে তাদের ঘেরাও করেন। এরপর তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ৫৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এই ঘটনার পরপরই উত্তেজিত জনতা একই এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী সাইফুর ইসলামের বাড়িতেও অভিযান চালায়। সেখান থেকে প্রায় ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হলেও গণধোলাইয়ের ভয়ে সাইফুর ইসলাম আগেই বাড়ি থেকে পালিয়ে যান।

এলাকাবাসী আলা-উদ্দিন, সিয়াম ও মোস্তাক বলেন, “আমাদের এলাকায় দীর্ঘদিন ধরে এরা মাদকের কারবার চালিয়ে আসছিল। যুবসমাজকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে আমরা নিজেরাই উদ্যোগ নিয়ে তাদের হাতেনাতে ধরেছি। আমরা আমাদের এলাকাকে সম্পূর্ণ মাদকমুক্ত করতে চাই।”

মাদকসহ দুই নারীকে আটকের পর স্থানীয়রা শেরপুর থানা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ দুই নারী কারবারিকে থানায় নিয়ে আসে।

এ বিষয়ে শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জয়নুল আবেদীন বলেন, “এলাকাবাসী মাদকসহ দুই মহিলা মাদক ব্যবসায়ীকে আটক করে আমাদের হাতে সোপর্দ করেছে। উদ্ধারকৃত ইয়াবা ও গাঁজা থানা হেফাজতে রয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। একই সাথে পলাতক সাইফুর ইসলামকে গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।”



রোহান/সা.এ.

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By