বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
সর্বশেষ
বন্ধ ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল কথা বলতে পারছেন না অমি, প্রয়োজন হতে পারে অস্ত্রোপচার শেরপুরে দুধ দিয়ে গোসল করে ব্রাজিলে যোগ দিলেন আর্জেন্টিনা সমর্থক ১১ জেলায় দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির আভাস অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন নেতানিয়াহু টাঙ্গাইলে দুই গ্রামের সংঘর্ষ: ১৪৪ ধারা জারি দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মায় পড়ে গেছে যাত্রীবাহী বাস আকাশ প্রতিরক্ষার নতুন শক্তি তৈরি করল ইরান ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনায় ২৮১ জন নিহত গাছে উঠেছিলেন আম পাড়তে, ফিরলেন লাশ হয়ে! আমার একটা ছাওয়াল আছে, আমি খালাস চাই: সোহেল হাদি হত্যা নিয়ে জামায়াত আমিরের পিএসের সম্পৃক্ততার দাবি বিদ্যুতের দাম বাড়তে পারে ১৫-২০ শতাংশ, আজ ঘোষণা তীব্র গরমের মধ্যে স্বস্তির খবর দিল আবহাওয়া অফিস ইসলামী ব্যাংক কার্যালয়ের সামনে বিক্ষোভ, পুলিশের লাঠিচার্জ-জলকামান ঈদকে পুঁজি করে বালিয়াড়ি দখল, গড়ে উঠল শত শত দোকান প্রথম দিনে দেশে ফিরলেন ৬১৭৫ হাজি ১০ কোটি টাকা: অভিযোগ নিয়ে হাসনাত-প্রশাসকের ফোনালাপ ১৪০০ জনের মৃত্যুর তথ্য প্রত্যাহারে জাতিসংঘে ‘শেখ হাসিনার চিঠি’ প্রথম ফিরতি হজ ফ্লাইটে দেশে ফিরলেন ৪১৯ হাজি 

এবারও চ্যাম্পিয়ন হবে আর্জেন্টিনা, সিমুলেশনের ফলাফল

সীমু দা
বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
%E0%A6%8F%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%93 %E0%A6%9A%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%AE%E0%A7%8D%E0%A6%AA%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%A8 %E0%A6%B9%E0%A6%AC%E0%A7%87 %E0%A6%86%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%9C%E0%A7%87%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%9F%E0%A6%BF%E0%A6%A8%E0%A6%BE %E0%A6%B8%E0%A6%BF%E0%A6%AE%E0%A7%81%E0%A6%B2%E0%A7%87%E0%A6%B6%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%AB%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%AB%E0%A6%B2

বিশ্বকাপ নিয়ে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব রিডিংয়ের সিমুলেশনের ফলাফল সত্যি হলে আর্জেন্টিনা ফুটবল দল ও এর সমর্থকদের জন্য সুখবরই অপেক্ষা করছে। তাহলে টানা দ্বিতীয় বিশ্বকাপ ঘরে তুলবে লিওনেল মেসি বাহিনী!

ইউনিভার্সিটিটির অর্থনীতির অধ্যাপক জেমস রিড একটি সিমুলেশন মডেল ব্যবহার করে দেখতে পেয়েছেন, ২০২৬ বিশ্বকাপ জয়ের দৌড়ে আর্জেন্টিনা সবচেয়ে এগিয়ে। দ্বিতীয় ও তৃতীয় স্থানে থাকা ফ্রান্স ও স্পেনের মধ্যে ব্যবধান প্রায় নেই বললেই চলে। তাদের ঠিক পেছনেই রয়েছে ব্রাজিল ও ইংল্যান্ড।

রিড ৪৮ দলের এই টুর্নামেন্টের প্রতিটি ম্যাচ ১০ হাজার বার সিমুলেট করে প্রতিটি দেশের জয়ের সম্ভাবনা নির্ণয় করেন। এই মডেলটি ২০২৩ সালের জানুয়ারি থেকে খেলা সব আন্তর্জাতিক ম্যাচের তথ্য ব্যবহার করে প্রতিটি দেশের আক্রমণ ও রক্ষণভাগের শক্তি মূল্যায়ন করেছে। এই সময়ে কিছু দেশ মাত্র ৩৬টি ম্যাচ খেলেছে, আবার কিছু দেশ খেলেছে ১০০টি পর্যন্ত।

মডেলটি এই অসমতা বিবেচনায় নিয়েছে এবং নিরপেক্ষ ভেন্যু ছাড়া অন্য মাঠে খেলা ম্যাচগুলোর জন্য স্বাগতিক দলের সুবিধাও যুক্ত করেছে। এরপর উভয় দলের সম্ভাব্য গোল হিসাব করে একটি পরিসংখ্যানগত বণ্টন ব্যবহার করে ম্যাচের ফল নির্ধারণ করা হয়েছে।

সিমুলেশন মডেল নিয়ে রিড বলেন, ‘এই মডেলটি শুধু সাধারণ র‍্যাঙ্কিংয়ের বাইরে গিয়ে প্রতিটি দলের আক্রমণ ও রক্ষণের শক্তি আলাদাভাবে মূল্যায়ন করে, ফলে অনেক বেশি সমৃদ্ধ ও বাস্তবসম্মত চিত্র পাওয়া যায়।’

সিমুলেশনের ফলাফল নিয়ে তার বক্তব্য, ‘আর্জেন্টিনা শীর্ষে এসেছে, তবে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো শীর্ষস্থানগুলোর মধ্যে প্রতিযোগিতা কতটা ঘনিষ্ঠ। তিনি আরও বলেন, ‘ফ্রান্স ও স্পেনকে মডেল প্রায় আলাদা করতেই পারেনি, আর ইংল্যান্ডও তাদের খুব বেশি পিছিয়ে নেই।’

রিডের ভাষায়, ‘আরেকটি বিষয় স্পষ্টভাবে চোখে পড়ে, তা হলো বিভিন্ন দলের মধ্যে পার্থক্য। জার্মানির রক্ষণভাগের পরিসংখ্যান আগের চক্রগুলোর তুলনায় উল্লেখযোগ্যভাবে দুর্বল, অন্যদিকে পর্তুগালের আক্রমণভাগ পুরো টুর্নামেন্টের অন্যতম শক্তিশালী।’

সূত্র: বিবিসি।



সাজু/নিএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By