শনিবার, ০৬ জুন ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
সর্বশেষ
টাঙ্গাইলে দুই গ্রামের সংঘর্ষ: ১৪৪ ধারা জারি দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মায় পড়ে গেছে যাত্রীবাহী বাস আকাশ প্রতিরক্ষার নতুন শক্তি তৈরি করল ইরান ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনায় ২৮১ জন নিহত গাছে উঠেছিলেন আম পাড়তে, ফিরলেন লাশ হয়ে! আমার একটা ছাওয়াল আছে, আমি খালাস চাই: সোহেল হাদি হত্যা নিয়ে জামায়াত আমিরের পিএসের সম্পৃক্ততার দাবি বিদ্যুতের দাম বাড়তে পারে ১৫-২০ শতাংশ, আজ ঘোষণা তীব্র গরমের মধ্যে স্বস্তির খবর দিল আবহাওয়া অফিস ইসলামী ব্যাংক কার্যালয়ের সামনে বিক্ষোভ, পুলিশের লাঠিচার্জ-জলকামান ঈদকে পুঁজি করে বালিয়াড়ি দখল, গড়ে উঠল শত শত দোকান প্রথম দিনে দেশে ফিরলেন ৬১৭৫ হাজি ১০ কোটি টাকা: অভিযোগ নিয়ে হাসনাত-প্রশাসকের ফোনালাপ ১৪০০ জনের মৃত্যুর তথ্য প্রত্যাহারে জাতিসংঘে ‘শেখ হাসিনার চিঠি’ প্রথম ফিরতি হজ ফ্লাইটে দেশে ফিরলেন ৪১৯ হাজি  যুক্তরাষ্ট্রের হামলা ঠেকাতে সুবিশাল সামরিক কমপ্লেক্স চীনের দুপুরের মধ্যে আট অঞ্চলে ঝড়ের আভাস বাংলাদেশিদের আর জামাই আদর করা হবে না: শুভেন্দু অধিকারী মুষলধারে বৃষ্টি শুরু ঢাকায়, থাকবে কত দিন ফের দেশে আবারও ভূমিকম্প অনুভূত

অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠানোর বিষয় খোলাসা করছে ভারত

সীমু দা
শুক্রবার, ৫ জুন, ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
%E2%80%98%E0%A6%AA%E0%A7%81%E0%A6%B6%E0%A6%87%E0%A6%A8 %E0%A6%A8%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87 %E0%A6%AA%E0%A6%B0%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%B7%E0%A7%8D%E0%A6%9F%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%AE%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%80%E0%A6%B0 %E0%A6%AE%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%AC%E0%A7%8D%E0%A6%AF%E0%A7%87 %E0%A6%8F%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BE %E0%A6%9C%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%B2 %E0%A6%AD%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%A4

ভারতে অবৈধভাবে অবস্থানকারী বাংলাদেশিসহ সব বিদেশি নাগরিকের বিরুদ্ধে দেশটির প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে ভারত সরকার। একই সঙ্গে নাগরিকত্ব যাচাই-সংক্রান্ত ঝুলে থাকা আবেদনগুলো দ্রুত নিষ্পত্তির জন্য বাংলাদেশের প্রতি আহ্বান জানিয়েছে নয়াদিল্লি।

শুক্রবার (৫ জুন) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।

তিনি বলেন, কোনো বিদেশি নাগরিক যদি বৈধ কাগজপত্র ছাড়া ভারতে অবস্থান করেন, তিনি বাংলাদেশি হোন কিংবা অন্য কোনো দেশের নাগরিক, ভারতীয় আইন অনুযায়ী তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

রণধীর জয়সওয়াল জানান, অবৈধভাবে অবস্থানকারী বিদেশিদের নিজ দেশে ফেরত পাঠানোর জন্য ভারত ও বাংলাদেশের মধ্যে একটি বিদ্যমান দ্বিপক্ষীয় ব্যবস্থা রয়েছে। এই প্রক্রিয়ার আওতায় সংশ্লিষ্ট ব্যক্তিদের নাগরিকত্ব যাচাইয়ের জন্য প্রয়োজনীয় তথ্য বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়। নাগরিকত্ব নিশ্চিত হওয়ার পর প্রত্যাবাসনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করা হয়।

তিনি বলেন, বর্তমানে এ ধরনের বিপুলসংখ্যক আবেদন বাংলাদেশের কাছে যাচাইয়ের অপেক্ষায় রয়েছে। এসব আবেদন দ্রুত নিষ্পত্তি করা হলে অবৈধভাবে অবস্থানকারী ব্যক্তিদের প্রত্যাবাসন প্রক্রিয়া আরও কার্যকর ও দ্রুততর হবে।

ভারতীয় কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, গত মাস পর্যন্ত সন্দেহভাজন প্রায় তিন হাজার অবৈধ বাংলাদেশি অভিবাসীর নাগরিকত্ব যাচাই-সংক্রান্ত আবেদন বাংলাদেশের কাছে মুলতবি ছিল।

এর আগে মে মাসে অনুষ্ঠিত এক সংবাদ ব্রিফিংয়েও রণধীর জয়সওয়াল জানিয়েছিলেন, নাগরিকত্ব যাচাইয়ের ২ হাজার ৮৬২টি আবেদন দীর্ঘদিন ধরে বাংলাদেশের কাছে ঝুলে আছে। এর মধ্যে কিছু আবেদন পাঁচ বছরেরও বেশি সময় ধরে নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

ভারতের দাবি, এসব আবেদন দ্রুত নিষ্পত্তি হলে অবৈধ অভিবাসীদের প্রত্যাবাসন প্রক্রিয়া ত্বরান্বিত করা সম্ভব হবে।

সূত্র: উইয়ন নিউজ



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By