শনিবার, ০৬ জুন ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
সর্বশেষ
টাঙ্গাইলে দুই গ্রামের সংঘর্ষ: ১৪৪ ধারা জারি দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মায় পড়ে গেছে যাত্রীবাহী বাস আকাশ প্রতিরক্ষার নতুন শক্তি তৈরি করল ইরান ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনায় ২৮১ জন নিহত গাছে উঠেছিলেন আম পাড়তে, ফিরলেন লাশ হয়ে! আমার একটা ছাওয়াল আছে, আমি খালাস চাই: সোহেল হাদি হত্যা নিয়ে জামায়াত আমিরের পিএসের সম্পৃক্ততার দাবি বিদ্যুতের দাম বাড়তে পারে ১৫-২০ শতাংশ, আজ ঘোষণা তীব্র গরমের মধ্যে স্বস্তির খবর দিল আবহাওয়া অফিস ইসলামী ব্যাংক কার্যালয়ের সামনে বিক্ষোভ, পুলিশের লাঠিচার্জ-জলকামান ঈদকে পুঁজি করে বালিয়াড়ি দখল, গড়ে উঠল শত শত দোকান প্রথম দিনে দেশে ফিরলেন ৬১৭৫ হাজি ১০ কোটি টাকা: অভিযোগ নিয়ে হাসনাত-প্রশাসকের ফোনালাপ ১৪০০ জনের মৃত্যুর তথ্য প্রত্যাহারে জাতিসংঘে ‘শেখ হাসিনার চিঠি’ প্রথম ফিরতি হজ ফ্লাইটে দেশে ফিরলেন ৪১৯ হাজি  যুক্তরাষ্ট্রের হামলা ঠেকাতে সুবিশাল সামরিক কমপ্লেক্স চীনের দুপুরের মধ্যে আট অঞ্চলে ঝড়ের আভাস বাংলাদেশিদের আর জামাই আদর করা হবে না: শুভেন্দু অধিকারী মুষলধারে বৃষ্টি শুরু ঢাকায়, থাকবে কত দিন ফের দেশে আবারও ভূমিকম্প অনুভূত

১৫ বছর পর ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশে এসেছে অস্ট্রেলিয়া

সীমু দা
শুক্রবার, ৫ জুন, ২০২৬, ৯:৪৮ অপরাহ্ন
%E0%A7%A7%E0%A7%AB %E0%A6%AC%E0%A6%9B%E0%A6%B0 %E0%A6%AA%E0%A6%B0 %E0%A6%93%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%A1%E0%A7%87 %E0%A6%B8%E0%A6%BF%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%9C %E0%A6%96%E0%A7%87%E0%A6%B2%E0%A6%A4%E0%A7%87 %E0%A6%AC%E0%A6%BE%E0%A6%82%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B6%E0%A7%87 %E0%A6%8F%E0%A6%B8%E0%A7%87%E0%A6%9B%E0%A7%87 %E0%A6%85%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%9F%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%87%E0%A6%B2%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BE

সাদা বলের দুই ফরম্যাটের সিরিজ খেলতে বাংলাদেশে পৌঁছেছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। শুক্রবার বিকেলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে সফরকারী দলটি। সফরে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া।

দলের কয়েকজন অভিজ্ঞ ক্রিকেটার অনুপস্থিত থাকলেও অস্ট্রেলিয়ার বিপক্ষে কঠিন চ্যালেঞ্জের মুখেই পড়তে হবে স্বাগতিকদের। ইনজুরি ও বিশ্রামের কারণে স্কোয়াডে নেই পেসার মিচেল স্টার্ক, প্যাট কামিন্স এবং জশ হ্যাজেলউড।

এদিকে প্রথম দুই ওয়ানডের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত দলে সবচেয়ে বড় চমক ব্যাটিং অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত। প্রায় সাড়ে তিন বছর পর জাতীয় দলে ফিরেছেন তিনি। অন্যদিকে, নিউজিল্যান্ড সিরিজে থাকা আফিফ হোসেন ও মাহিদুল ইসলাম অঙ্কন জায়গা হারিয়েছেন।

আগামীকাল (শনিবার) থেকে মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে দুই দলের অনুশীলন। সিরিজের প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হবে ৯ জুন। পরবর্তী দুটি ম্যাচ মাঠে গড়াবে ১১ ও ১৪ জুন। ওয়ানডে সিরিজ শেষে চট্টগ্রামে অনুষ্ঠিত হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ, যার ম্যাচগুলো হবে ১৭, ১৯ ও ২১ জুন।

প্রথম দুই ওয়ানডের জন্য বাংলাদেশের স্কোয়াড:
মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, লিটন দাস, নুরুল হাসান সোহান, মোসাদ্দেক হোসেন সৈকত, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম এবং নাহিদ রানা।

অস্ট্রেলিয়ার ওয়ানডে স্কোয়াড:
মিচেল মার্শ (অধিনায়ক), জাভিয়ের বার্টলেট, অ্যালেক্স ক্যারি, কুপার কনলি, বেন ডারশুইস, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, ট্রাভিস হেড, জশ ইংলিস, ম্যাথিউ কুনেম্যান, মার্নাস লাবুশেন, ম্যাথিউ রেনশ, তানভীর সাঙ্ঘা, লিয়াম স্কট ও অ্যাডাম জাম্পা।



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By