রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
সর্বশেষ
রাস্তার দাবিতে মহাসড়কে অবস্থান, গ্রামবাসীদের বিক্ষোভ-মানববন্ধন পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ঘোষণার পরই বিদ্যুৎ নিয়ে তালবাহানা ভারতের আদানির! দেশে সারের কোনো সংকট নেই: কৃষিমন্ত্রী পুলিশের ৫ কর্মকর্তা বদলি | Amar Bangla BANGLADESH কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস সাইবার সুরক্ষা আইনে গণমাধ্যমের স্বাধীনতা খর্ব হবে না: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে  প্রকল্পে মেয়াদ ও ব্যয় বৃদ্ধির প্রবণতা ঠেকাতে কঠোর পদক্ষেপ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন  মিয়ানমার বিষয়ক জাপানের বিশেষ দূত  ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত

শরীয়তপুরে পুকুরের পানিতে ডুবে মামাতো-ফুফাতো ভাইয়ের মৃত্যু

সীমু দা
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬, ৬:৫১ অপরাহ্ন
%E0%A6%95%E0%A7%81%E0%A6%AE%E0%A6%BF%E0%A6%B2%E0%A7%8D%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC %E0%A6%8F%E0%A6%95%E0%A6%A6%E0%A6%BF%E0%A6%A8%E0%A7%87 %E0%A6%AA%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%A4%E0%A7%87 %E0%A6%A1%E0%A7%81%E0%A6%AC%E0%A7%87 %E0%A7%A9 %E0%A6%B6%E0%A6%BF%E0%A6%B6%E0%A7%81%E0%A6%B0 %E0%A6%AE%E0%A7%83%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%AF%E0%A7%81

শরীয়তপুরের ভেদরগঞ্জে পুকুরে পানিতে ডুবে রিদম ফকির (৮) ও রিফাত শেখ (৭) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। সম্পর্কে তারা মামাতো-ফুফাতো ভাই।

বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে উপজেলার ছয়গাঁও ইউনিয়নের পাপরাইল গ্রামের পুকুর থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

রিদম ফকির পাপরাইল গ্রামের বাবুল ফকিরের ছেলে। রিফাত শেখ তার বাবার বাড়ি বরিশালের পিরোজপুর হলেও মায়ের সঙ্গে মামাবাড়ি পাপরাইল গ্রামে বেড়াতে আসেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, অন্যদিনের মতো বৃহস্পতিবার সকালে বাড়ির আঙিনায় একসঙ্গে খেলা করছিল রিদম ও রিফাত। এ সময় পরিবারের লোকজন যার যার কাজে ব্যস্ত ছিলেন। খেলার একপর্যায়ে বাড়ির পাশে থাকা একটি পুকুরে পড়ে যায় তারা। দুপুর হলে বাড়ির লোকজন তাদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরের পানিতে একজনের লাশ ভাসতে দেখা যায়। পরে খোঁজ করে পুকুর থেকে আরেকজনের লাশ উদ্ধার করেন পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন। পরবর্তীতে পরিবারের লোকজন দুজনকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে গেলে। সেখানে চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন।

ছয়গাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লিটন মোল্লা বলেন, এটি অত্যন্ত মর্মান্তিক ঘটনা। শিশুরা খেলা করতে করতে পরিবারের সবার অজান্তে পুকুরে পড়ে যায় বলে ধারণা করা হচ্ছে।

ভেদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাশার মিয়া বলেন, উভয় শিশু বাড়ির আঙিনায় খেলা করছিল।পরিবারের সদস্যদের চোখের আড়ালে বাড়ির পাশের পুকুরে পড়ে তাদের মৃত্যু হয়। প্রাথমিক তদন্ত শেষে লাশ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা রুজু হয়েছে।



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By