বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
সর্বশেষ
বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ নতুন পে স্কেলে বেতন খুব বেশি বাড়বে না: তথ্য উপদেষ্টা নতুন পে স্কেলে বেতন খুব বেশি বাড়বে না: তথ্য উপদেষ্টা বুধবার খুলছে ধউর-আশুলিয়া সার্ভিস লেনের সেতু আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে ১৪২% সীমান্ত সুরক্ষায় বিজিবির প্রশংসা রাষ্ট্রপতির ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩

ঈদুল আজহা উপলক্ষে বেনাপোল স্থলবন্দরে ৭ দিন আমদানি-রপ্তানি বন্ধ

সীমু দা
রবিবার, ২৪ মে, ২০২৬, ৮:৪৫ অপরাহ্ন
%E0%A6%88%E0%A6%A6%E0%A7%81%E0%A6%B2 %E0%A6%86%E0%A6%9C%E0%A6%B9%E0%A6%BE %E0%A6%89%E0%A6%AA%E0%A6%B2%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A7%87 %E0%A6%AC%E0%A7%87%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%AA%E0%A7%8B%E0%A6%B2 %E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A5%E0%A6%B2%E0%A6%AC%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A6%E0%A6%B0%E0%A7%87 %E0%A7%AD %E0%A6%A6%E0%A6%BF%E0%A6%A8 %E0%A6%86%E0%A6%AE%E0%A6%A6%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%BF %E0%A6%B0%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%BF %E0%A6%AC%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A7

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশ-ভারতের মধ্যে টানা সাত দিন পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত এই কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এ সময় বেনাপোল-পেট্রাপোল ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বৈধ পাসপোর্ট ও ভিসাধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে।

রবিবার (২৪ মে) সকালে বন্দর ব্যবহারকারী বিভিন্ন সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক শেষে এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন বেনাপোল স্থলবন্দরের পরিচালক (ট্রাফিক) উপ-সচিব শামীম হোসেন।

বেনাপোল কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি শামসুর রহমান বলেন, ঈদুল আজহা উপলক্ষে ২৫ থেকে ৩১ মে পর্যন্ত বেনাপোল স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। বিষয়টি ভারতের ব্যবসায়ী মহলকেও চিঠির মাধ্যমে অবহিত করা হয়েছে। তিনি জানান, এই সময়ে বন্দরের অভ্যন্তরে পণ্য ওঠানামাসহ সব ধরনের বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকবে। আগামী ১ জুন থেকে পুনরায় স্বাভাবিক কার্যক্রম শুরু হবে।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের অফিসার ইনচার্জ (ওসি) সাখাওয়াত হোসেন বলেন, বন্দরে বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকলেও দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে। এজন্য ইমিগ্রেশনের সকল ডেস্ক খোলা রাখা হয়েছে।

বেনাপোল কাস্টমস হাউসের সহকারী কমিশনার রাহাত হোসেন জানান, সরকারি ছুটি ছাড়া কাস্টমসের অফিসিয়াল কার্যক্রম চালু থাকবে। ব্যবসায়ীরা চাইলে শুল্ক পরিশোধের মাধ্যমে তাদের পণ্য খালাস নিতে পারবেন।

বেনাপোল স্থলবন্দরের পরিচালক শামীম হোসেন বলেন, ঈদের ছুটি শেষে আগামী ১ জুন থেকে বন্দরের সব কার্যক্রম আবারও স্বাভাবিকভাবে শুরু হবে। তবে, ব্যবসায়ীরা এই সময়ের মধ্যে পণ্য খালাস নিতে চাইলে বন্দরের পক্ষ থেকে সকল সেবা প্রদান করা হবে। এজন্য বন্দরের প্রশাসনিক কার্যক্রমসহ সকল কার্যক্রম স্বাভাবিক রাখা হয়েছে। এছাড়া পাসপোর্ট যাত্রী চলাচল যথা নিয়মে চলবে।



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By