বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
সর্বশেষ
বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ নতুন পে স্কেলে বেতন খুব বেশি বাড়বে না: তথ্য উপদেষ্টা নতুন পে স্কেলে বেতন খুব বেশি বাড়বে না: তথ্য উপদেষ্টা বুধবার খুলছে ধউর-আশুলিয়া সার্ভিস লেনের সেতু আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে ১৪২% সীমান্ত সুরক্ষায় বিজিবির প্রশংসা রাষ্ট্রপতির ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩

কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতিতে দ্রুত নির্বাচন ও প্রশাসকের নিরপেক্ষ ভূমিকার আহ্বান

সীমু দা
রবিবার, ২৪ মে, ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
%E0%A6%95%E0%A7%87%E0%A6%AE%E0%A6%BF%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%9F %E0%A6%85%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A1 %E0%A6%A1%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%97%E0%A6%BF%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%9F %E0%A6%B8%E0%A6%AE%E0%A6%BF%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%A4%E0%A7%87 %E0%A6%A6%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%81%E0%A6%A4 %E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%9A%E0%A6%A8 %E0%A6%93 %E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%B6%E0%A6%BE%E0%A6%B8%E0%A6%95%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B0%E0%A6%AA%E0%A7%87%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7 %E0%A6%AD%E0%A7%82%E0%A6%AE%E0%A6%BF%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0

মো: সাইফুল আলম সরকার, ঢাকা: দেশের সর্ববৃহৎ বাণিজ্য সংগঠন বাংলাদেশ কেমিষ্টস এন্ড ড্রাগিষ্টস সমিতি ৫ই আগষ্টের পর হতে গভীর সংকটে নিমজ্জিত ও পুরোপুরি কয়েকজন সুবিধাবাদীদের হাতে বন্দী এবং এই বন্দিশালা হইতে মুক্ত হতেই বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির বর্তমান কমিটি ও প্রশাসক নিয়োগ ইস্যুতে সংবাদ সম্মেলন করেছে কেমিস্ট বান্ধব ঐক্য পরিষদ।

শনিবার ২৩শে মে ২০২৬ইং রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) সাগর রুনি মিলনায়তনে আয়োজিত এ সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা আদালতের নির্দেশনা অনুযায়ী প্রশাসকের কার্যক্রম চালু এবং নিরপেক্ষ নির্বাচন আয়োজনের দাবি জানান।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কেমিস্ট বান্ধব ঐক্য পরিষদের সভাপতি ও সমিতির সাবেক পরিচালক আনোয়ার হোসেন বেলু। এই সময় আরো উপস্থিত ছিলেন বিসিডিএস এর সাবেক পরিচালক ও সাবেক সহ-সভাপতি আতাউর রহমান খোকা, সাবেক সহ-সভাপতি কবির উদ্দিন বাবলু, সাবেক পরিচালক কাজী রফিকুল ইসলাম, সিএম জাকারিয়া, সাবেক পরিচালক ও সহ-সভাপতি মনির আহমেদ মনা, এখানে আরো উপস্থিত ছিলেন সুদূর চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুর, ঢাকা বিভাগ সহ অন্যান্য বিভাগের নেতৃবৃন্দ।

সংগঠনের নেতারা বলেন, বাংলাদেশ কেমিষ্টস এন্ড ড্রাগিষ্টস সমিতি দেশের বাণিজ্য সংগঠনসমূহের মধ্যে সর্ববৃহৎ একটি সংগঠন। ঔষধ ব্যবসার খুচরা ও পাইকারি কমবেশি ৬ (ছয়) লক্ষ হইতে ৭ (সাত) লক্ষ ব্যবসায়ী জড়িত। সর্বশেষ বিসিডিএস কেন্দ্রীয় নির্বাচনে বৈধ ভোটারের সংখ্যা ছিল ১৬ (খোলো) হাজারের অধিক। যাহা বাণিজ্য মন্ত্রণালয়ের ও এফবিসিসিআই এর অধিভূক্ত বাণিজ্য সংগঠন সমূহের মধ্যে সর্বোচ্চ সংখ্যক ভোটার।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০২৪ সালের নির্বাচনের পর সংগঠনের নেতৃত্বে অনিয়ম ও দ্বন্দ্ব তৈরি হয়। তৎকালীন সভাপতি শাহজালাল বাচ্চু বিদেশে চলে যাওয়ার পর সংঘবিধি অনুযায়ী দায়িত্ব হস্তান্তর না করে দ্বিতীয় সহ-সভাপতিকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়।

এ নিয়ে উচ্চ আদালতে রিট হলে আদালত প্রশাসক নিয়োগের নির্দেশনা দেন বলে দাবি করেন তারা। পরে বাণিজ্য মন্ত্রণালয় একজন যুগ্ম সচিবকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়। তবে ওই নিয়োগ নিয়ে আইনি জটিলতা তৈরি হয় এবং বিষয়টি সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়ায়।

সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, আদালতের নির্দেশনার পরও একটি পক্ষ সংগঠনের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এমনকি কেন্দ্রীয় কার্যালয়ের বাইরে সভা আহ্বান করে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলেও দাবি করেন তারা।

সংবাদ সম্মেলনে কেমিস্ট বান্ধব ঐক্য পরিষদের নেতারা বলেন, “বর্তমান কমিটির মেয়াদ শেষ হওয়ার সময় ঘনিয়ে এলেও এখনো নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়নি। ফলে সংগঠনে অনিশ্চয়তা ও অচলাবস্থা তৈরি হয়েছে।”

সংবাদ সম্মেলনে দ্রুত প্রশাসকের স্বাভাবিক কার্যক্রম নিশ্চিত করে সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের আয়োজন করতে কেমিস্ট বান্ধব ঐক্য পরিষদের নেতারা সরকারের প্রতি আহ্বান জানায়।



সাজু/নিএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By