নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ায় ডাকাতদের আস্তানায় অভিযান চালিয়ে একটি একনলা বন্দুক, একটি পাইপগান ও পাঁচ রাউন্ড তাজা গুলি উদ্ধার করেছে কোস্ট গার্ড।
শনিবার (২৩ মে) সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. সাব্বির আলম সুজন। এরআগে, শনিবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার আলী বাজার সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ডাকাত খোকনের আস্তানায় অভিযান চালায় কোস্ট গার্ড। অভিযানের সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা পালিয়ে যায়। পরে সেখান থেকে একটি দেশীয় একনলা বন্দুক, একটি পাইপগান ও পাঁচ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।
এ বিষয়ে হাতিয়া কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. সাব্বির আলম সুজন বলেন, উদ্ধার হওয়া অস্ত্র ও গোলাবারুদ জব্দ করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি ডাকাত ও তাদের সহযোগীদের বিরুদ্ধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সাজু/নিএ
!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);