বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
সর্বশেষ
বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ নতুন পে স্কেলে বেতন খুব বেশি বাড়বে না: তথ্য উপদেষ্টা নতুন পে স্কেলে বেতন খুব বেশি বাড়বে না: তথ্য উপদেষ্টা বুধবার খুলছে ধউর-আশুলিয়া সার্ভিস লেনের সেতু আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে ১৪২% সীমান্ত সুরক্ষায় বিজিবির প্রশংসা রাষ্ট্রপতির ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩

মালয়েশিয়ায় শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নতুন বিধিনিষেধ

সীমু দা
শনিবার, ২৩ মে, ২০২৬, ৪:০৪ অপরাহ্ন
%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%B2%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87%E0%A6%B6%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC %E0%A6%B6%E0%A6%BF%E0%A6%B6%E0%A7%81%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%B8%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%9C%E0%A6%BF%E0%A6%95 %E0%A6%AF%E0%A7%8B%E0%A6%97%E0%A6%BE%E0%A6%AF%E0%A7%8B%E0%A6%97%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A7%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%AE %E0%A6%AC%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%AC%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%87 %E0%A6%A8%E0%A6%A4%E0%A7%81%E0%A6%A8 %E0%A6%AC%E0%A6%BF%E0%A6%A7%E0%A6%BF%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B7%E0%A7%87%E0%A6%A7

মালয়েশিয়ায় শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিরাপত্তা নিশ্চিত করতে নতুন উদ্যোগ নিয়েছে মালয়েশিয়ান কমিউনিকেশনস অ্যান্ড মাল্টিমিডিয়া কমিশন (এমসিএমসি)। অনলাইন সেফটি অ্যাক্ট ২০২৫-এর আওতায় সংস্থাটি ‘চাইল্ড প্রোটেকশন কোড’ ও ‘রিস্ক রিডাকশন কোড’ চালু করেছে, যা আগামী ১ জুন থেকে কার্যকর হবে।

এমসিএমসির এক বিবৃতিতে বলা হয়েছে, নতুন এই নীতিমালার লক্ষ্য শিশু ও পরিবারের জন্য আরও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তোলা, বিশেষ করে ১৬ বছরের কম বয়সী ব্যবহারকারীদের সুরক্ষা নিশ্চিত করা।

সংস্থাটির মতে, এ উদ্যোগ অনলাইনে শিশুদের নিরাপত্তা জোরদার করবে এবং ডিজিটাল ঝুঁকি মোকাবিলায় অভিভাবকদের আস্থা বাড়াবে। পাশাপাশি ক্ষতিকর কনটেন্ট নিয়ন্ত্রণে সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মগুলোর ওপর আরও বেশি দায়িত্ব আরোপ করা হবে।

‘চাইল্ড প্রোটেকশন কোড’-এ শিশুদের জন্য বয়স উপযোগী ও নিরাপদ অনলাইন অভিজ্ঞতা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। এ জন্য প্ল্যাটফর্মগুলোকে ‘সেফটি বাই ডিজাইন’ নীতি অনুসরণ করতে হবে। এর আওতায় ১৬ বছরের কম বয়সীদের অ্যাকাউন্ট খোলা ও ব্যবহারে নির্দিষ্ট সীমাবদ্ধতা আরোপ করা হবে।

এ ছাড়া শিশুদের ঝুঁকিপূর্ণ কনটেন্ট থেকে সুরক্ষিত রাখতে বয়সভিত্তিক নিরাপত্তা ব্যবস্থা চালু করা হবে এবং কিছু নির্দিষ্ট ফিচারের ব্যবহার সীমিত করা হবে। কর্তৃপক্ষের বিশ্বাস, এর মাধ্যমে শিশুদের শোষণমূলক ও ক্ষতিকর কনটেন্টে প্রবেশ উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব হবে।

অন্যদিকে রিস্ক রিডাকশন কোডের আওতায় সামাজিক যোগাযোগমাধ্যম সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোকে ক্ষতিকর কনটেন্ট নিয়ন্ত্রণে আরও সক্রিয় পদক্ষেপ নিতে হবে। এর মধ্যে রয়েছে ঝুঁকি মূল্যায়ন, শক্তিশালী কনটেন্ট ব্যবস্থাপনা, কার্যকর অভিযোগ ও প্রতিক্রিয়া ব্যবস্থা, বিজ্ঞাপনদাতাদের যাচাই এবং পরিবর্তিত বা বিভ্রান্তিকর কনটেন্টে লেবেল সংযুক্ত করা।

এমসিএমসি জানিয়েছে, নতুন নীতিমালা বাস্তবায়নের জন্য প্ল্যাটফর্মগুলোকে যুক্তিসংগত সময় দেওয়া হবে। ব্যবহারকারীদের সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন অ্যাকাউন্ট খোলা বা বিদ্যমান অ্যাকাউন্ট চালু রাখতে বয়স যাচাই প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। 

বয়স যাচাইয়ের জন্য সরকারি নথি যেমন মাইকাড বা পাসপোর্ট ব্যবহার করা হবে। বর্তমানে যেসব শিশু সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করছে, তাদের ক্ষেত্রেও একই যাচাই প্রক্রিয়া অনুসরণ করা হবে, যাতে শুধুমাত্র ১৬ বছর বা তার বেশি বয়সীরা অ্যাকাউন্ট নিবন্ধন করতে পারে।

মালয়েশিয়ায় আট মিলিয়ন বা তার বেশি ব্যবহারকারী রয়েছে এমন লাইসেন্সধারী সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মগুলো এই নতুন বিধিনিষেধের আওতায় পড়বে। এর মধ্যে রয়েছে ফেসবুক, ইন্সটাগ্রাম, টিকটক এবং ইউটিউব।



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By