ভারতের পশ্চিমবঙ্গে ২৩ ও ২৯ এপ্রিল বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়। ৪ মে প্রকাশিত ফলাফলে হিন্দুত্ববাদী বিজেপি প্রথমবারের মতো সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। পরে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন শুভেন্দু অধিকারী এবং অন্যান্য মন্ত্রীরা। শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উপস্থিত ছিলেন।
এ পরিস্থিতিতে পশ্চিমবঙ্গসহ ভারতের বিভিন্ন প্রদেশে হিন্দুত্ববাদীদের উত্থান নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন কিশোরগঞ্জ-৪ আসনের বিএনপিদলীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান। তিনি সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেন, “পশ্চিম থেকে একটা বাতাস আসছে।”
উপস্থাপকের প্রশ্নের জবাবে তিনি পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিস্থিতি ও কেন্দ্রীয় প্রভাব নিয়ে মন্তব্য করেন এবং বলেন, বর্তমানে সেখানে অস্থিরতা ও সহিংসতার পরিস্থিতি তৈরি হয়েছে। তিনি আরও বলেন, “খুব সাবধান, খুব কন্ট্রাডিকশন করে পলিটিক্স করা যাবে না।”
বিএনপির এই নেতা বলেন, আজকে আমি আপনাকে বলি; শেখ হাসিনাসহ যারা কুকর্ম করেছে- আমি অমানুষ-পশু বলে এদের যে কত বকাবকি করেছি। কী শাস্তি ফেসিস্টদের হওয়া উচিত- আজকে যদিও বলছি মুক্তিযোদ্ধাদের ছেড়ে দেন-জামিন দেন অন্তত।
তিনি বলেন, বিগত ১৫ বছর যারা অত্যাচার চালিয়েছে, তাদের বিষয়ে তিনি বারবার সতর্ক করেছেন। তিনি আনিসুল হককে উদ্দেশ করে বলেন, তিনি সিরাজুল হকের সন্তান এবং তাঁর পিতা দেশের প্রতিষ্ঠাকালে বঙ্গবন্ধুর বন্ধু ছিলেন। তিনি আনিসুল হক ও ওবায়দুল কাদেরসহ কয়েকজন নেতাকে সতর্ক থাকার আহ্বান জানান।
তিনি আরও দাবি করেন, যারা একসময় কঠোর বক্তব্য দিতেন এবং নিজেদের ক্ষমতাকে স্থায়ী মনে করতেন, তারা এখন বাস্তবতার মুখোমুখি হয়েছেন। তার ভাষায়, “সূর্য যেমন ডুবে আবার ওঠে, ক্ষমতাও স্থায়ী নয়।”
নিজের রাজনৈতিক ভবিষ্যৎ প্রসঙ্গে তিনি বলেন, তার বয়স বর্তমানে ৭৮ বছর। বর্তমান সরকার যদি আরও পাঁচ বছর ক্ষমতায় থাকে, তবে তার বয়স হবে ৮৩ বছর। তিনি জানান, তখন তিনি আর সক্রিয় রাজনীতি করবেন না এবং ধর্মীয় কাজে মনোযোগ দেবেন।
তিনি আরও বলেন, ভবিষ্যতে তিনি আর রাজনৈতিক হয়রানি বা কারাবরণের অভিজ্ঞতা চান না এবং এমন রাজনৈতিক সংস্কৃতি বাংলাদেশে দেখতে চান না।
কুশল/সাএ
!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);