পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশজুড়ে দীর্ঘ ছুটির ঘোষণা দিয়েছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে আগামী ২৫ মে নির্বাহী আদেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। ফলে ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস বন্ধ থাকবে।
বিশেষ করে ২৫ মে অতিরিক্ত ছুটি ঘোষণার সিদ্ধান্তে চাকরিজীবীদের মধ্যে বাড়তি স্বস্তি ও আনন্দ দেখা দিয়েছে। টানা ছুটির সুযোগে অনেকেই পরিবার-পরিজনের সঙ্গে সময় কাটাতে রাজধানী ছাড়ার প্রস্তুতি নিতে শুরু করেছেন। ইতোমধ্যে সড়ক, রেল ও নৌপথে ঈদযাত্রা ঘিরে প্রস্তুতিও জোরদার হচ্ছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ছুটির সমন্বয়ের অংশ হিসেবে ২৩ মে শনিবার এবং ২৪ মে রোববার সরকারি অফিস খোলা থাকবে। তবে জরুরি পরিষেবাগুলো এই ছুটির আওতার বাইরে থাকবে। বিদ্যুৎ, পানি, গ্যাস, ফায়ার সার্ভিস, হাসপাতাল, ডাক, টেলিফোন ও ইন্টারনেট সেবাসহ গুরুত্বপূর্ণ সেবাখাতগুলো স্বাভাবিকভাবে চালু থাকবে।
এছাড়া চিকিৎসাসেবায় নিয়োজিত চিকিৎসক, স্বাস্থ্যকর্মী এবং ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পরিবহনকারী যানবাহনও ছুটির বাইরে থাকবে বলে জানানো হয়েছে। ব্যাংকিং কার্যক্রম সচল রাখতে প্রয়োজনীয় নির্দেশনা দেবে বাংলাদেশ ব্যাংক এবং আদালত পরিচালনা নিয়ে পৃথক নির্দেশনা দেবে সুপ্রিম কোর্ট।
বেসরকারি শিল্প-কারখানা ও প্রতিষ্ঠানের ছুটির বিষয়ে বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী প্রয়োজনীয় নির্দেশনা দেবে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়।
রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জান্নাতুল ফেরদৌস স্বাক্ষরিত এ প্রজ্ঞাপন সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তরে পাঠানো হয়েছে।
সাজু/নিএ
!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);