যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং–এর উচ্চপর্যায়ের বৈঠককে কেন্দ্র করে বৃহস্পতিবার (১৪ মে) আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে কিছুটা ঊর্ধ্বগতি দেখা গেছে।
বৈঠকে দুই নেতা দুই দেশের সম্পর্ককে ‘গঠনমূলক, কৌশলগত ও স্থিতিশীল’ ভিত্তির ওপর নতুনভাবে এগিয়ে নেওয়ার বিষয়ে একমত হন। পাশাপাশি তারা বিভিন্ন আন্তর্জাতিক ও আঞ্চলিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়েও আলোচনা করেন।
বৈঠককে ঘিরে আন্তর্জাতিক বাজারে বৃহস্পতিবার সকাল ৭টা ৩২ মিনিট (জিএমটি) পর্যন্ত প্রতি আউন্স স্পট স্বর্ণের দাম ০ দশমিক ৪ শতাংশ বেড়ে ৪ হাজার ৭০৭ দশমিক ০৮ ডলারে পৌঁছেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের জুন মাসের ডেলিভারির ফিউচার স্বর্ণের দামও ০ দশমিক ৪ শতাংশ বৃদ্ধি পেয়ে ৪ হাজার ৭১৩ দশমিক ৮০ ডলারে দাঁড়িয়েছে।
এদিকে, যুক্তরাষ্ট্রের ১০ বছর মেয়াদি ট্রেজারি বন্ডের মুনাফা (ইল্ড) কমে যাওয়ায় বিনিয়োগকারীদের কাছে স্বর্ণের আকর্ষণ কিছুটা বেড়েছে।
গোল্ডসিলভার সেন্ট্রাল-এর ব্যবস্থাপনা পরিচালক ব্রায়ান ল্যান বলেন, দামের এই সামান্য ওঠানামা নতুন বিনিয়োগকারীদের জন্য বাজারে প্রবেশের একটি সুযোগ হতে পারে।
বেইজিংয়ে দুই দিনের সম্মেলনের শুরুতে শি জিনপিং ট্রাম্পকে জানান যে, বাণিজ্যিক আলোচনায় অগ্রগতি হচ্ছে। তবে তিনি কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, তাইওয়ান ইস্যুতে মতপার্থক্য দুই দেশের সম্পর্ককে বিপজ্জনক পথে নিয়ে যেতে পারে, এমনকি তা সংঘাতের কারণও হতে পারে। গত ফেব্রুয়ারিতে ইসরাইলকে সঙ্গে নিয়ে শুরু করা ইরান যুদ্ধ বন্ধে ট্রাম্প চীনের সহায়তা চাইলেও বিশ্লেষকরা মনে করছেন, কাঙ্ক্ষিত সমর্থন পাওয়া কঠিন হবে।
সূত্র: রয়টার্স
কুশল/সাএ
!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);