শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
সর্বশেষ
ভূমিকম্পে কাঁপল পাকিস্তান এনসিপিতে যোগ দেওয়ার বিষয়ে মুখ খুললেন রুমিন ফারহানা ট্রাম্পের সাতটি দাবির সবই মিথ্যা: কলিবফ রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের পদক্ষেপ নেওয়া হয়েছে: আইনমন্ত্রী ক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া, বহু হতাহত ল্যাপটপ মাদারবোর্ড রিপেয়ার অ্যান্ড সার্ভিসিং লেভেল-২ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা ভারতে তাপবিদ্যুৎ কেন্দ্রে বিস্ফোরণ, নিহত ১১ বরগুনায় বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ ঢাবিতে ঢোল-বাদ্যে শুরু বৈশাখী শোভাযাত্রা মধ্যরাতে ট্রাক উল্টে চাপা পড়ে নিহত ৭, আহত ৬ অবশেষে ভারতের মেডিকেল ভিসা নিয়ে মিললো বড় সুখবর সাবেক যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭ তোরেসের জোড়া গোল, ইয়ামাল নৈপুণ্যে শিরোপার আরও কাছে বার্সা ইরানকে অস্ত্র দিলে চীনকে ‘বড় সমস্যায়’ পড়তে হবে: ট্রাম্প টিকটকে প্রেমের জেরে দুই সন্তান রেখে প্রবাসীর স্ত্রীর পলায়ন, থানায় অভিযোগ হাসপাতালে চাঁদাবাজির অভিযোগের পর যা বলল যুবদল এইচএসসি পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ শিক্ষার্থীদের ওয়াশ ব্লক দখল করে প্রধান শিক্ষকের অফিস-শয়নকক্ষের অভিযোগ রূপগঞ্জে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার মশিউর ও আসাদুজ্জামানের ১০ বছরের কারাদণ্ড

বাংলাদেশ ফিজিক্যাল সোসাইটি-এর নতুন কার্যনির্বাহী বোর্ড গঠন

সীমু দা
সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬, ৮:৫১ অপরাহ্ন
%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%82%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B6 %E0%A6%AB%E0%A6%BF%E0%A6%9C%E0%A6%BF%E0%A6%95%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%B2 %E0%A6%B8%E0%A7%8B%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%87%E0%A6%9F%E0%A6%BF %E0%A6%8F%E0%A6%B0 %E0%A6%A8%E0%A6%A4%E0%A7%81%E0%A6%A8 %E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B9%E0%A7%80 %E0%A6%AC%E0%A7%8B%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A1 %E0%A6%97%E0%A6%A0%E0%A6%A8

দেশের পদার্থবিজ্ঞানী ও গবেষকদের অন্যতম সংগঠন বাংলাদেশ ফিজিক্যাল সোসাইটি (বিপিএস)-এর ২০২৬–২০২৭ মেয়াদের কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। সম্প্রতি অনুষ্ঠিত নির্বাচনের মাধ্যমে নতুন এই এক্সিকিউটিভ বোর্ড চূড়ান্ত করা হয়। নবগঠিত কমিটিতে দেশের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের অভিজ্ঞ শিক্ষক ও বিজ্ঞানীরা স্থান পেয়েছেন।

নবনির্বাচিত কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ড. আ ফ ম ইউসুফ হায়দার, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়-এর সাবেক উপাচার্য ও এমিরিটাস অধ্যাপক। সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ড. এফ. নজরুল ইসলাম (রাজশাহী বিশ্ববিদ্যালয়) এবং ড. এ. কে. এম. আক্তার হোসেন (বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়)।

সোসাইটির কোষাধ্যক্ষ (ট্রেজারার) হিসেবে দায়িত্ব পেয়েছেন ড. মোঃ নজরুল ইসলাম খান, যিনি বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন-এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা। সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন ড. মোহাম্মদ জিল্লুর রহমান (বুয়েট)।

সহ-সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন ড. মুরাদ আহমেদ (বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়) এবং তথ্য ও প্রকাশনা সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ড. আবু জাফর জিয়াউদ্দিন আহম্মেদ (প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়)।

নির্বাহী সদস্য হিসেবে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা নির্বাচিত হয়েছেন। তাঁদের মধ্যে রয়েছেন— ড. মোহাম্মদ শৌকত আকবর (এক্স-অফিসিও, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন), ড. সালেহ হাসান নকীব (রাজশাহী বিশ্ববিদ্যালয়), ড. মোঃ কামাল আল-হাসান (ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়), ড. আমিনুল ইসলাম তালুকদার ও ড. মোঃ মিজানুর রহমান (ঢাকা বিশ্ববিদ্যালয়), ড. নাজিয়া চৌধুরী (শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়), ড. মোঃ মহি উদ্দিন (চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়), ড. মোহাম্মদ কামরুল হক ভূঁইয়া (জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড), ড. মোহাম্মদ আমিরুল ইসলাম (বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন), ড. মোঃ খোরশেদ আলম (বুয়েট), ড. মোঃ কুতুবউদ্দিন (জগন্নাথ বিশ্ববিদ্যালয়), ড. মোঃ খোরশেদ আলম (বরিশাল বিশ্ববিদ্যালয়), ড. সৈয়দ ফরিদ উদ্দিন ফরহাদ (বাংলাদেশ বৈজ্ঞানিক ও শিল্প গবেষণা পরিষদ) এবং ড. শোভন কুমার কুণ্ডু (আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ)।

নবনির্বাচিত এই কমিটির সদস্যরা দেশের পদার্থবিজ্ঞান শিক্ষা ও গবেষণাকে আরও সমৃদ্ধ ও গতিশীল করতে সম্মিলিতভাবে কাজ করবেন বলে আশা প্রকাশ করা হয়েছে।



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By