বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
সর্বশেষ
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন  মিয়ানমার বিষয়ক জাপানের বিশেষ দূত  ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে

টিকটকে প্রেমের জেরে দুই সন্তান রেখে প্রবাসীর স্ত্রীর পলায়ন, থানায় অভিযোগ

সীমু দা
রবিবার, ১২ এপ্রিল, ২০২৬, ৮:২৬ পূর্বাহ্ন
%E0%A6%9F%E0%A6%BF%E0%A6%95%E0%A6%9F%E0%A6%95%E0%A7%87 %E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%87%E0%A6%AE%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%9C%E0%A7%87%E0%A6%B0%E0%A7%87 %E0%A6%A6%E0%A7%81%E0%A6%87 %E0%A6%B8%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%A8 %E0%A6%B0%E0%A7%87%E0%A6%96%E0%A7%87 %E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B8%E0%A7%80%E0%A6%B0 %E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%80%E0%A6%B0 %E0%A6%AA%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%A8 %E0%A6%A5%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC

কুমিল্লার বুড়িচং উপজেলায় টিকটকে পরিচয়ের সূত্র ধরে গড়ে ওঠা প্রেমের জেরে দুই সন্তান রেখে প্রেমিকের সঙ্গে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে এক প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ময়নামতি ইউনিয়নের কালাকচুয়া ডাকলাপাড়া গ্রামের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সৌদি প্রবাসী ওমর ফারুকের সঙ্গে ২০১৯ সালে পারিবারিকভাবে জান্নাতুল ফেরদৌসের বিয়ে হয়। এক লাখ টাকা দেনমোহরে সম্পন্ন হওয়া এ দাম্পত্য জীবনে তাদের দুই ছেলে সন্তান রয়েছে।

জীবিকার তাগিদে ওমর ফারুক দীর্ঘদিন ধরে সৌদি আরবে অবস্থান করছেন এবং নিয়মিত পরিবারের খরচ বহন করে আসছিলেন। তবে গত প্রায় দেড় বছর ধরে জান্নাতুল ফেরদৌস মোবাইল ফোনে টিকটকের মাধ্যমে চান্দিনা উপজেলার বেলাশর গ্রামের আনিসুর রহমানের সঙ্গে পরিচিত হন। পরবর্তীতে তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে, যা একপর্যায়ে পরকীয়ায় রূপ নেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়।

গত ৯ এপ্রিল ২০২৬, বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে জান্নাতুল ফেরদৌস তিন ভরি স্বর্ণালঙ্কার (প্রায় ৬ লাখ টাকা মূল্য), নগদ ২ লাখ ৫ হাজার টাকা এবং ব্যক্তিগত ব্যবহার্য সামগ্রী নিয়ে আনিসুর রহমানের সঙ্গে অজ্ঞাত স্থানে পালিয়ে যান বলে অভিযোগ করা হয়েছে।

পালানোর সময় তিনি বড় ছেলে (৫) কে ঘুমন্ত অবস্থায় রেখে ছোট ছেলে (২) কে সঙ্গে নিয়ে যান। পরে আত্মীয়-স্বজনের মাধ্যমে ছোট সন্তানকে তার বাবার পরিবারের কাছে পৌঁছে দেওয়া হয়। বর্তমানে বড় সন্তান দাদীর কাছে এবং ছোট সন্তান নানার বাড়িতে রয়েছে।

এ বিষয়ে প্রবাসী ওমর ফারুক মুঠোফোনে বলেন, “আমি নিঃস্ব হয়ে গেলাম। আমার দুই সন্তান মা হারা হয়ে গেল। একজন রেমিট্যান্স যোদ্ধা হিসেবে আমি এই ঘটনার সুষ্ঠু বিচার চাই।”

অভিযুক্ত আনিসুর রহমানের সঙ্গে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার ফোন বন্ধ পাওয়া গেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, চান্দিনা উপজেলার বেলাশর সিনেমা হল সংলগ্ন এলাকায় তার বাড়ি। তার পিতার নাম মো. ইউনুস।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বুড়িচং থানার পুলিশ জানিয়েছে, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



সালাউদ্দিন/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By