বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
সর্বশেষ
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন  মিয়ানমার বিষয়ক জাপানের বিশেষ দূত  ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে

প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনী সব ওয়াদা বাস্তবায়ন করছেন: জয়নুল আবেদিন ফারুক

সীমু দা
রবিবার, ২২ মার্চ, ২০২৬, ৭:০৩ অপরাহ্ন
%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A7%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%AE%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%80 %E0%A6%A4%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%87%E0%A6%95 %E0%A6%B0%E0%A6%B9%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A8 %E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%9A%E0%A6%A8%E0%A7%80 %E0%A6%B8%E0%A6%AC %E0%A6%93%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%A6%E0%A6%BE %E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%A8 %E0%A6%95%E0%A6%B0%E0%A6%9B%E0%A7%87%E0%A6%A8 %E0%A6%9C%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%A8%E0%A7%81%E0%A6%B2 %E0%A6%86%E0%A6%AC%E0%A7%87%E0%A6%A6%E0%A6%BF%E0%A6%A8

জনগণের বিপুল ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনের সময় যেসব ওয়াদা করেছেন, তা একে একে সব পূরণ করে বাস্তবায়ন করছেন বলে মন্তব্য করেছেন নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য জয়নুল আবেদিন ফারুক।

এছাড়াও তিনি বলেন, এ দেশে আর দুর্নীতি হবে না। সোলারের নামে, টিআর-কাবিখা নামে আর কোনো টাকা লুট হবে না। একটি চক্র ১৯৭১ সালের মতো আবারও অপতথ্য দিয়ে দেশ ও জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে বলেও মন্তব্য করেন তিনি। গুপ্তদের বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।

সাংসদ জয়নুল আবেদিন ফারুক আরও বলেন, নির্বাচনের আগে জনগণের কাছে যে অঙ্গীকার করা হয়েছিল, সরকার অধিকাংশই বাস্তবায়নের পথে রয়েছে। বিশেষ করে অর্থনীতি, স্বাস্থ্য, শিক্ষা ও অবকাঠামো খাতে ব্যাপক উন্নয়ন কার্যক্রম পরিচালিত হচ্ছে। সরকার জনগণের আস্থা অর্জনে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে নানা পদক্ষেপ গ্রহণ করেছে। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে এবং প্রশাসনের বিভিন্ন স্তরে সংস্কার কার্যক্রম চলমান রয়েছে। বর্তমান সরকার জনগণের কল্যাণে কাজ করছে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।

রোববার (২২ মার্চ) দুপুরে নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার কাবিলপুরের মইজদীপুরে মাস্টার মোকছেদুর রহমান ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় বৃত্তিপ্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউসুফ, বৃত্তি আয়োজক কমিটির আহ্বায়ক ও আইসিটি মন্ত্রণালয়ের উপসচিব আবু নাছের টিপু, জেএম আই গ্রুপের পরিচালক গোলাম মোস্তফাসহ আরও অনেকে। পরে বৃত্তিপ্রাপ্ত ৫২৮ জন মেধাবী শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।



মাসুম/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By