দেশের আকাশে কোথাও ১৪৪৭ হিজরি সনের পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামীকাল শুক্রবার রমজান মাস ৩০ দিন পূর্ণ হবে এবং পরদিন শনিবার (২১ মার্চ) সারা দেশে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ঈদুল ফিতর উদ্যাপিত হবে।
বৃহস্পতিবার (১৯ মার্চ) সন্ধ্যায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদ-এ ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে এ সিদ্ধান্ত জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।
সভা শেষে জানানো হয়, দেশের সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদফতর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, আজ বাংলাদেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ার কোনো খবর পাওয়া যায়নি। এই অবস্থায় আগামী শনিবার থেকে শাওয়াল মাস গণনা শুরু হবে এবং ওই দিনই উদ্যাপিত হবে পবিত্র ঈদুল ফিতর।
ঈদের তারিখ নির্ধারিত হওয়ায় রাজধানীসহ সারা দেশে এখন উৎসবের আমেজ। নাড়ির টানে বাড়ি ফেরা মানুষের ভিড় যেমন বেড়েছে, তেমনি শেষ মুহূর্তের কেনাকাটায় ব্যস্ত সময় পার করছেন সাধারণ মানুষ।
রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানসহ সারা দেশের প্রধান ঈদগাহ ও মসজিদগুলোতে ঈদের জামাতের প্রস্তুতি এরইমধ্যে সম্পন্ন হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে শনিবার সকাল সাড়ে ৮টায় জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। ঈদকে কেন্দ্র করে সারা দেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
কুশল/সাএ
!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);