বাগেরহাট শহরের আমলাপাড়া এলাকায় অবস্থিত পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকিরের পৈতৃক বাড়িতে বৈদ্যুতিক তার চুরির ঘটনা ঘটেছে। ঘটনা ঘটেছে সোমবার (১৬ মার্চ) রাত গভীরে, যখন ঝড়-বৃষ্টির মধ্যে বাড়িতে বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন ছিল।
পারিবারিক সূত্রে জানা গেছে, চোরেরা রাতে বাড়ির মেইন লাইনের মিটার পর্যন্ত সংযোগের দুটি কয়েল তামার তার কেটে নিয়ে গেছে। বিষয়টি সকালে প্রকাশ্যে আসে এবং তাৎক্ষণিকভাবে পুলিশকে জানানো হয়।
চুরি হওয়া তার উদ্ধারে পুলিশ ইতোমধ্যেই অভিযান শুরু করেছে। ঘটনায় জড়িত সন্দেহে বাগেরহাট শহরের এক ভাঙারি ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
বাগেরহাটের পুলিশ সুপার মো. হাসান চৌধুরী বলেন, এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। এ ঘটনার সঙ্গে কারা জড়িত তা উদঘাটনে আমরা কাজ করছি। দ্রুত তাদের আইনের আওতায় আনা হবে।
কুশল/সাএ
!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);