দেশব্যাপী নদী-নালা-খাল, জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচির আওতায় নড়াইল সদর উপজেলার হাতিয়াড়া খালের পুনঃখনন কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার (১৬ মার্চ) বিকাল ৩টার দিকে নড়াইল সদর উপজেলার শেখহাটি ইউনিয়নের হাতিয়াড়া খালের পুনঃখনন কাজের শুভ উদ্বোধন করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী।
হাতিয়াড়া খাল পুনঃখনন কাজের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নড়াইলের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. মোহাম্মদ আবদুল ছালাম। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম, নড়াইল-২ আসনের সংসদ সদস্য মো. আতাউর রহমান, নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার, যশোর পানি উন্নয়ন বোর্ড সার্কেলের তত্ত¡াবধায়ক প্রকৌশলী বি. এম. আব্দুল মোমিন, নড়াইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এম মাহবুবুর রশিদ লাবলু। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন নড়াইল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অভিজিৎ কুমার সাহা।
প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেন,“শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কৃষকদের কল্যাণে সর্বপ্রথম খাল খনন কর্মসূচি চালু করেছিলেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার এই উদ্যোগ অব্যাহত রেখেছে। এই উদ্যোগের লক্ষ্য সারা দেশের হারিয়ে যাওয়া খাল এবং নদী পুনরুদ্ধার ও খনন করা, যা কৃষি ও মৎস্য সম্পদের জন্য উপকারী হবে। খাল খনন কর্মসূচি কৃষি ও সেচ কার্যক্রমে ইতিবাচক ভূমিকা রাখার পাশাপাশি কৃষি উৎপাদন বাড়াতে সহায়ক হবে।”
এসময় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো: আসাদুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আহসান মাহমুদ রাসেল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা টি.এম. রাহসিন কবির, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুব মোরশেদ জাফল, সাবেক সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জ, নড়াইল সদর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান আলেক, কালিয়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আসজাদুর রহমান মিঠু, জেলা যুবদলের সভাপতি মশিয়ার রহমান, সাধারন সম্পাদক সায়দাত কবির রুবেল, সাংগঠনিক সম্পাদক শিহাবুর রহমান শিহাবসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এর আগে বেলা সাড়ে ১২টার দিকে নড়াইল সার্কিট হাউসে পৌঁছে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। খাল পুনঃখনন উদ্বোধন শেষে মন্ত্রী ও অন্যান্য অতিথিবৃন্দ খালের পাড়ে বনজ, ফলজ ও ওষধি গাছের চারা রোপন করেন।#
কুশল/সাএ
!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);