বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
সর্বশেষ
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন  মিয়ানমার বিষয়ক জাপানের বিশেষ দূত  ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে

দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার গোলাম কিবরিয়ার

সীমু দা
সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
%E0%A6%A6%E0%A7%81%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A8%E0%A7%80%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%B0 %E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B0%E0%A7%81%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%A7%E0%A7%87 %E0%A6%90%E0%A6%95%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%AC%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%A7 %E0%A6%A5%E0%A6%BE%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%85%E0%A6%99%E0%A7%8D%E0%A6%97%E0%A7%80%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%97%E0%A7%8B%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%AE %E0%A6%95%E0%A6%BF%E0%A6%AC%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%B0

শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে ১১ দলীয় জোটের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মু. গোলাম কিবরিয়া ভিপি বলেছেন, শেরপুর জেলার পাহাড়ি এই জনপদকে আর দুর্নীতিবাজ ও লুটেরাদের হাতে ছেড়ে দেওয়া হবে না। তিনি উপস্থিত ভোটার ও সমর্থকদের উদ্দেশে বলেন, “আপনাদের পবিত্র ভোটের মাধ্যমে আমি নির্বাচিত হতে পারলে ন্যায়বিচার ও সুশাসনের মাধ্যমে শেরপুর-২ আসনকে একটি উন্নয়নের মডেল হিসেবে গড়ে তুলবো।”

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে ত্রয়োদশ মহান জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রচারণার শেষ দিনে নালিতাবাড়ী পৌরশহরের তারাগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত বিশাল জনসভায় তিনি এসব কথা বলেন।

এতে নালিতাবাড়ী উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মো. আফছার উদ্দিনের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জকসু নির্বাচিত জিএস আব্দুল আলিম আরিফ। এ সময় তিনি বলেন, “আমরা জুলাই আন্দোলনের মাধ্যমে নতুন একটি বাংলাদেশ পেয়েছি এবং আপনাদের সকলের সহযোগিতায় আমরা চাঁদাবাজমুক্ত নতুন বাংলাদেশ গড়বো।”

এ জনসভায় প্রধান অতিথির বক্তব্যে সহকারী অধ্যাপক ড. হাফিজুর রহমান বলেন, “শেরপুর-২ আসনে আগামী ১২ তারিখে দাঁড়িপাল্লা মার্কায় এবং গণভোটে হ্যাঁ ভোট দিয়ে আগামীর নতুন বাংলাদেশ গড়তে হবে।”

এদিন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী মু. গোলাম কিবরিয়া ভিপির সমর্থনে ভোটারের উপস্থিতিতে জনসভাটি জনসমুদ্রে পরিণত হয়।

এছাড়া ওই জনসভায় নালিতাবাড়ী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. দুলাল হোসেনসহ বিএনপি ও ইসলামী আন্দোলন বাংলাদেশের শতাধিক নেতাকর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেন। পরে যোগদানকারীদের ফুলের মালা দিয়ে বরণ করে নেওয়া হয়।



সালাউদ্দিন/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By