বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
সর্বশেষ
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন  মিয়ানমার বিষয়ক জাপানের বিশেষ দূত  ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে

নির্বাচনে ভুল মানুষকে ভোট দিলে আগামী ৫ বছর চোখের পানি ফেলতে হবে: শামিম হায়দার

সীমু দা
সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬, ৮:৪০ অপরাহ্ন
%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%9A%E0%A6%A8%E0%A7%87 %E0%A6%AD%E0%A7%81%E0%A6%B2 %E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%81%E0%A6%B7%E0%A6%95%E0%A7%87 %E0%A6%AD%E0%A7%8B%E0%A6%9F %E0%A6%A6%E0%A6%BF%E0%A6%B2%E0%A7%87 %E0%A6%86%E0%A6%97%E0%A6%BE%E0%A6%AE%E0%A7%80 %E0%A7%AB %E0%A6%AC%E0%A6%9B%E0%A6%B0 %E0%A6%9A%E0%A7%8B%E0%A6%96%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%AA%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%BF

নির্বাচনের দুই দিন আগে থেকে একটা খেলা শুরু হয়। ধনী প্রার্থীরা নির্বাচনে টাকার বস্তা নিয়ে নামে। যদি স্বেচ্ছায় সজ্ঞানে ভুল মানুষকে কিছু টাকার জন্য ভোটদেন তাহলে আগামী পাঁচ বছর চোখের পানি ফেলতে হবে। আল্লাহ তাল্লার দরবারে জবাবদিহিতা করতে হবে। তাই নির্বাচনে আপনারা এমন একটি যোগ্য লোককে ভোট দেন , যিনি নির্বাচনে বস্তা বস্তা টাকা নিয়ে নামেনি। যিনি নির্বাচনে পেশি শক্তি প্রদর্শন করেন না।

নির্বাচনে কারিকারি টাকা খরচ করে কর্মীবাহিনী ভাড়া করে আনে না। আমরা দেখছি নির্বাচনে ধনী প্রার্থীরা টাকার বস্তা নিয়ে নামে। তারা ৫০ কোটি ১০০ কোটি টাকা দিয়ে নমিনেশন কিনে। তারপর সেই প্রার্থী কালো টাকা ও পেশী শক্তির জোরে নির্বাচিত হয়ে আগামী পাঁচ বছর সেই নির্বাচনী এলাকার জনসাধারণকে দুঃখের সাগরে ঠেলে দেয়।

তাই সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় জাকের পার্টি বদ্ধ পরিকর,শিবপুর বদলাবে ইনশাল্লাহ, স্লোগান নিয়ে সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকালে শিবপুর উপজেলা জাকের পার্টি ও সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে শিবপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা জাকের পার্টির সভাপতি মো: আসাদুজ্জামান পাঠানের সভাপতিত্বে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-৩ (শিবপুর) আসনে জাকের পার্টির মনোনীত সংসদ সদস্য গোলাপ ফুল প্রতীকের প্রার্থী বাংলাদেশ সুপ্রীম কোর্টের অ্যাডভোকেট আবু সাদাত মোহাম্মদ সায়েম আলী পাঠানের নির্বাচনী জনসভায় জাকের পার্টির মহাসচিব মো: শামিম হায়দার এসব কথা বলেন।

শামিম হায়দার বলেন, আপনারা ভোট দিবেন জনসমর্থন দিবেন যার মাধ্যমে জনগণের ভাগ্য, জনগণের অর্থ ও সম্পদ লুটপাট হবে না । আর সেই পরিবর্তন করতে হলে আগামী ১২ তারিখ জাতীয় নির্বাচনে নরসিংদী-০৩ শিবপুরের ভোটারদের জাকের পার্টির গোলাপ ফুল প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান তিনি । তিনি বলেন, আমরা চাই জাতীয় নির্বাচনে বাধা বিঘ্নহীন ভাবে মানুষ তার পছন্দের প্রার্থীকে বেছে নিবে। অনুষ্ঠানে জাকের পার্টির চেয়ারম্যান আলহাজ্ব খাজা মোস্তফা আমীর ফয়সল মোজাদ্দেদী প্রধান অতিথি হিসাবে ভার্চুয়াল উপস্থিত থেকে বক্তব্য রাখেন। এ সময় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জাকের পার্টি ভাইস চেয়ারম্যান ড. খাজা সায়েম আমীর ফয়সল।

এ সময় শিবপুর উপজেলা জাকের পার্টির সহসাধারণ সম্পাদক শেখ রুবেলের সঞ্চালনায় জনসভায় বক্তব্য রাখেন জাকের পার্টির মহাসচিব মো: শামিম হায়দার, জাকের পার্টির স্থায়ী কমিটির সদস্য আব্দুল লতিফ খান যুবরাজ, ঢাকা উত্তরের সভাপতি আব্দুর রাজ্জাক, ঢাকা দক্ষিণের সভাপতি শামসুদ্দিন মোল্লা, ঢাকা বিভাগের সভাপতি, বিজয় রহমান বিল্লাল, সাধারণ সম্পাদক রাজীব হোসেন রাতুল,জেলা সেচ্ছাসেবক ফ্রন্টের সভাপতি শাহাদাত হোসেন, নরসিংদী -০১ জেলা ছাত্র ফ্রন্টের সভাপতি লোকনাথ দত্ত চৌধুরী, নরসিংদী -০২ এর সভাপতি মো: শাহাদাৎ হোসেন, যুব সেচ্ছাসেবক ফ্রন্টের সভাপতি বোরহান কবির, মৎসজীবি ফ্রন্টের সভাপতি মিন্টু হাওলাদার, জেলা মহিলা ফ্রন্টের সভানেত্রী মোসা: রওশনারা বেগম, শিবপুর উপজেলা জাকের পার্টির সাধারণ সম্পাদক, মো: ফাইজউদ্দিন ভূইয়াসহ জেলা ও উপজেলা জাকের পার্টির সকল সহযোগী সংগঠনের কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By