বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
সর্বশেষ
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন  মিয়ানমার বিষয়ক জাপানের বিশেষ দূত  ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে

আমি সার্বজনীন প্রার্থী সবার ভোট চাই: মনিরুল হক চৌধুরী

সীমু দা
সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬, ৭:৪১ অপরাহ্ন
%E0%A6%86%E0%A6%AE%E0%A6%BF %E0%A6%B8%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%9C%E0%A6%A8%E0%A7%80%E0%A6%A8 %E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A5%E0%A7%80 %E0%A6%B8%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%AD%E0%A7%8B%E0%A6%9F %E0%A6%9A%E0%A6%BE%E0%A6%87 %E0%A6%AE%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B0%E0%A7%81%E0%A6%B2 %E0%A6%B9%E0%A6%95 %E0%A6%9A%E0%A7%8C%E0%A6%A7%E0%A7%81%E0%A6%B0%E0%A7%80

কুমিল্লা ৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরী বলেন, আমি সার্বজনীন প্রার্থী সবার ভোট চাই। আমি হিন্দু, মুসলিম বৌদ্ধ, খ্রীষ্টান জাত কূল ধর্ম বর্ণ নির্বিশেষে সবার কাছে ভোট চাই। কুমিল্লার উন্নয়নের জন্য আপনারা একটিবার আমাকে সুযোগ দিন। সোমবার বিকেলে কুমিল্লা টাউনহলে নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ৭০ এর নির্বাচনের যাদের বিরুদ্ধে লড়েছিলাম আজ আবার তারাই আমার প্রতিপক্ষ। আপনারা বুছে শুনে সিদ্ধান্ত নিবেন, এবং উন্নয়নের মার্কা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানে মার্কা ধানের শীষে ভোট দিবেন। মনিরুল হক চৌধুরী বলেন, দীর্ঘদিন কুমিল্লার কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। কুমিল্লা আজ অপরিকল্পিত নগরায়নে বসবাসের অযোগ্য হয়ে যাবে। সিটি করপোরেশনের যুগ পেরিয়ে গেলেও সীমানা বৃদ্ধি করা হয়নি।

নাগরিক সুযোগ সুবিধা এখানে খুবই অপ্রতুল। সময় এসেছে এ মহানগরের সীমানা বৃদ্ধিসহ নাগরিক সুযোগ সুবিধা নিশ্চিত করা। আমি নির্বাচিত হলে সিটি করপোরেশনকে উত্তরে ফকিরবাজার, দক্ষিণে বাঘমারা, পূর্বে বিবিরবাজার ও পশ্চিমে ক্যান্টনমেন্ট পর্যন্ত বর্ধিত করা হবে। সুয়ারেজ সিস্টেম, পয়ঃনিস্কাশন ব্যবস্থা, ওয়াসা গঠন, মেট্রোপলিটন সুবিধা নিশ্চিত করবো ইনশাআল্লাহ।

তিনি আরও বলেন, আমাকে একটি ভোট দিয়ে বিজয়ী করুন, আমি জীবন দিয়ে হলেও আপনাদের ঋণ শোধ করবো ইনশাআল্লাহ। আপনাদেরকে অতীতের ন্যায় আর কখনো অধিকার থেকে বঞ্চিত হতে হবে না নারী সমাবেশে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবেরা আলাউদ্দিন হেনা, টাউনহল কমিটির সদস্য সচিব সাজ্জাদ হোসেন, সারী নেত্রী নাজমা আক্তারসহ বিএনপি মহিলা দলের নেতৃবৃন্দ। এর আগে সকালে পূর্ব জোরকাননে নির্বাচনী উঠান বৈঠকে যোগ দেন। দুপুরে নগরীর ঈশ্বর পাঠশালা থেকে পদযাত্রা শুরু করে কান্দিরপাড়, রাজগঞ্জ, মোগলটুলি, আদালত হয়ে ছোটরা গিয়ে শেষ হয়।

পরবর্তীতে তিনি মেডিসিন কমপ্লেক্সে ড্রাগিস্ট এন্ড ক্যামিস্ট এসোসিয়েশনের সাথে মতবিনিময় করেন। বেলতলি স্কুল মাঠ, জাঙ্গালিয়া বাসস্ট্যান্ড ও দেশওয়ালীপট্টিতে পৃথক নির্বাচনী জনসভায় অংশ নেন।



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By