বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
সর্বশেষ
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন  মিয়ানমার বিষয়ক জাপানের বিশেষ দূত  ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে

খাগড়াছড়ির ৩ কেন্দ্রে হেলিকপ্টারে পৌঁছানো হচ্ছে নির্বাচনি সরঞ্জাম

সীমু দা
সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬, ৩:৪০ অপরাহ্ন
%E0%A6%96%E0%A6%BE%E0%A6%97%E0%A6%A1%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%9B%E0%A6%A1%E0%A6%BC%E0%A6%BF%E0%A6%B0 %E0%A7%A9 %E0%A6%95%E0%A7%87%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%87 %E0%A6%B9%E0%A7%87%E0%A6%B2%E0%A6%BF%E0%A6%95%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%9F%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%87 %E0%A6%AA%E0%A7%8C%E0%A6%81%E0%A6%9B%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%8B %E0%A6%B9%E0%A6%9A%E0%A7%8D%E0%A6%9B%E0%A7%87 %E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%9A%E0%A6%A8%E0%A6%BF %E0%A6%B8%E0%A6%B0%E0%A6%9E%E0%A7%8D%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%AE

খাগড়াছড়ির প্রত্যন্ত ও দুর্গম ৩ পাহাড়ি ভোটকেন্দ্রে হেলিকপ্টারযোগে নির্বাচনি সরঞ্জাম পৌঁছে দিচ্ছে নির্বাচন কমিশন।

সোমবার (৯ ফেব্রুয়ারি) সকাল থেকে দীঘিনালা উপজেলার নাড়াইছড়ি এবং লক্ষ্মীছড়ি উপজেলার শুকনাছড়ি ও বর্মাছড়ি ভোটকেন্দ্রে এই বিশেষ ব্যবস্থায় সরঞ্জাম পাঠানো হচ্ছে।

জেলা নির্বাচন কর্মকর্তা এস এম শাহাদাত হোসেন বলেন, নির্বাচনি সরঞ্জাম, প্রিসাইডিং ও পোলিং কর্মকর্তাদের হেলিকপ্টারে করে সংশ্লিষ্ট কেন্দ্রে পৌঁছে দেওয়া হবে। ভৌগোলিক প্রতিবন্ধকতা, দুর্গম পাহাড়ি পথ ও যোগাযোগ ব্যবস্থার সীমাবদ্ধতার কারণেই বিকল্প পরিবহন হিসেবে আকাশপথ বেছে নেওয়া হয়েছে।

খাগড়াছড়ি সংসদীয় আসনের মধ্যে এসব কেন্দ্রকে সবচেয়ে দুর্গম ও ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়।

ত্রয়োদশ নির্বাচনে খাগড়াছড়ি জেলায় মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৫৪ হাজার ১১৪ জন। ভোট কেন্দ্র মোট ২০৩টি। এসব কেন্দ্রের মধ্যে ১২১টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ এবং ৬৮টি কেন্দ্রকে অতি ঝুঁকিপূর্ণ হিসেবে শনাক্ত করেছে আইনশৃঙ্খলা বাহিনী। সম্প্রতি ৪জন সংসদ সদস্য প্রার্থী ঝুঁকিপূর্ণ এসব কেন্দ্রগুলোতে বাড়তি নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানিয়েছেন।

খাগড়াছড়ি জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. আনোয়ার সাদাত বলেন, ‘আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী খাগড়াছড়ি জেলার প্রতিটি ভোটকেন্দ্রে ভোটারদের নিরাপত্তা, নিরপেক্ষ পরিবেশ এবং স্বচ্ছ ভোটগ্রহণ নিশ্চিত করা হবে। সকল ভোটার নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগ করবেন। সার্বিক পরিস্থিতি বিবেচনায় নির্বাচনী দায়িত্ব পালনে সেনাবাহিনী, র‍্যাব, পুলিশ, বিজিবি, আনসার সহ ৫ স্তরের কঠোর নিরাপত্তা পরিকল্পনা নেওয়া হয়েছে। আমরা সর্বত্র সুষ্ঠু, অবাধ ও নির্বিঘ্ন ভোট গ্রহণ নিশ্চিত করতে বদ্ধপরিকর।



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By