বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৩ অপরাহ্ন
সর্বশেষ
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন  মিয়ানমার বিষয়ক জাপানের বিশেষ দূত  ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে

ফ্যাসিস্টদের পুনর্বাসনের প্রবণতা দেখা দিয়েছে: নাহিদ ইসলাম

সীমু দা
বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬, ৯:০৪ অপরাহ্ন
%E0%A6%AB%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%B8%E0%A6%BF%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%9F%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%AA%E0%A7%81%E0%A6%A8%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B8%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%AC%E0%A6%A3%E0%A6%A4%E0%A6%BE %E0%A6%A6%E0%A7%87%E0%A6%96%E0%A6%BE %E0%A6%A6%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87%E0%A6%9B%E0%A7%87 %E0%A6%A8%E0%A6%BE%E0%A6%B9%E0%A6%BF%E0%A6%A6 %E0%A6%87%E0%A6%B8%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%AE

কক্সবাজারের কুতুবদিয়ায় নির্বাচনী জনসভায় ভোট কারচুপি ও দখলদারিত্বের রাজনীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম।

তিনি অভিযোগ করেন, ৫ আগস্টের পর দেশে নতুন করে চাঁদাবাজি, জমি দখল ও ‘ফ্যাসিস্টদের পুনর্বাসনের’ প্রবণতা দেখা দিয়েছে। এসব শক্তিকেই তিনি ‘নতুন জালেম’ আখ্যা দিয়ে বলেন, তাদের বিরুদ্ধে জনগণের রায় স্পষ্ট হবে ১২ ফেব্রুয়ারির নির্বাচনে।

বৃহস্পতিবার দুপুরে কুতুবদিয়ার বড়ঘোপ এলাকায় ১১ দলীয় জোটের প্রার্থী এএইচ এম হামিদুর রহমান আযাদের সমর্থনে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, ‘দেশের সরকার গঠন করবে জনগণই। বাইরের কোনো প্রভাব বা ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না।’

তার দাবি, এই নির্বাচন শুধু একটি আসনের লড়াই নয়, বরং জাতীয় রাজনীতির ভবিষ্যৎ নির্ধারণের একটি গুরুত্বপূর্ণ পর্ব।

তিনি বলেন, ‘ঐক্যজোট এক হয়েছে দেশকে দখল, দুর্নীতি ও স্বৈরতান্ত্রিক প্রবণতা থেকে মুক্ত করতে।’

জনসভায় বক্তব্য দেন জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।

তিনি বলেন, ‘জাতির স্বার্থে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন জরুরি। নির্বাচনে যদি কারচুপি বা ষড়যন্ত্রের চেষ্টা হয়, জনগণ তা প্রতিহত করবে।’

একই সঙ্গে সরকার ও নির্বাচন কমিশনের প্রতি নিরপেক্ষ ও দৃঢ় ভূমিকা রাখার আহ্বান জানান।

তাহের বলেন, ‘গণতন্ত্র, ন্যায়বিচার ও নাগরিক অধিকারের ভিত্তিতে নতুন বাংলাদেশ গড়ার পথে ১২ ফেব্রুয়ারির নির্বাচন একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হতে পারে।’

দেশের উন্নয়ন ও স্বাধীনতা রক্ষার প্রশ্নে জনগণ সঠিক সিদ্ধান্ত নেবে বলে তিনি আশা প্রকাশ করেন। সমাবেশের শেষ দিকে নেতারা উপস্থিত ভোটারদের দলীয় প্রতীক দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান জানান।

বক্তারা বলেন, ‘এই নির্বাচন ঘিরে জনগণের প্রত্যাশা শুধু সরকার পরিবর্তন নয়, রাজনৈতিক সংস্কৃতি ও শাসনব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আনা।’



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By