মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
সর্বশেষ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার

বাংলাদেশে প্রিমিয়াম টাইলস ব্র্যান্ড ‘ক্লিও’ লঞ্চ করলো মীর সিরামিক

সীমু দা
রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%82%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B6%E0%A7%87 %E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%AE%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%AE %E0%A6%9F%E0%A6%BE%E0%A6%87%E0%A6%B2%E0%A6%B8 %E0%A6%AC%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A1 %E2%80%98%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B2%E0%A6%BF%E0%A6%93 %E0%A6%B2%E0%A6%9E%E0%A7%8D%E0%A6%9A %E0%A6%95%E0%A6%B0%E0%A6%B2%E0%A7%8B %E0%A6%AE%E0%A7%80%E0%A6%B0 %E0%A6%B8%E0%A6%BF%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%BF%E0%A6%95

মীর সিরামিক লিমিটেড বাংলাদেশের সিরামিক শিল্পে নতুন মাত্রা যোগ করেছে তাদের প্রিমিয়াম টাইলস ব্র্যান্ড ‘ক্লিও’-র যাত্রা শুরুর মাধ্যমে। দীর্ঘদিনের আস্থা ও “বি উইথ দ্য বেস্ট” ভাবনাকে কেন্দ্র করে ক্লিও তাদের স্লোগান “দ্য সিরামিক অব মডার্ন লিভিং” নিয়ে বাজারে এসেছে। আধুনিক ও রুচিশীল জীবনধারার প্রতিফলন হিসেবেই ব্র্যান্ডটি নিজেকে উপস্থাপন করছে।

শনিবার (৩১ জানুয়ারি) রাজধানী ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে ব্র্যান্ডটির উদ্বোধন করা হয়। মীর সিরামিক লিমিটেডের পক্ষ থেকে উপস্থিত ছিলেন- ম্যানেজিং ডিরেক্টর মীর নাসির হোসেন, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর রুসলান নাসির, ডিরেক্টর মাহরিন নাসির এবং নির্বাহী পরিচালক মো. আনিছুর রহমান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন গণপূর্ত অধিদপ্তরের (পিডব্লিউডি) প্রধান প্রকৌশলী ও এফআইইবি সদস্য মো. খালেকুজ্জামান চৌধুরী, সিরামিকশিল্পের মালিকদের সংগঠন বাংলাদেশ সিরামিক ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিসিএমইএ) সভাপতি মইনুল ইসলাম, ইমেরিটাস অধ্যাপক ড. এম শামীম জেড বসুনিয়া, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্থাপত্য অধিদপ্তরের প্রধান স্থপতি মো. আসিফুর রহমান ভূঁইয়া।

অনুষ্ঠানে জানানো হয়, ক্লিও আধুনিক ইন্টেরিয়র ডিজাইনের প্রচলিত ধারণাকে নতুনভাবে সংজ্ঞায়িত করতে চায়। নান্দনিক, দীর্ঘস্থায়ী টাইলস- ক্লিও মানুষের আধুনিক জীবনধারায় নতুনত্ব যোগ করবে। এবং ‘ক্লিও’ ব্র্যান্ডের উদ্বোধনের মাধ্যমে, মীর সিরামিক লিমিটেড বাংলাদেশি গ্রাহকদের জন্য উদ্ভাবনী, নান্দনিক এবং বৈশ্বিক অনুপ্রেরণায় তৈরি সিরামিক পণ্য প্রদানের প্রতিশ্রুতি নিশ্চিত করছে।



সালাউদ্দিন/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By