জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, বাংলাদেশের যুবকরা বেকার ভাতার জন্য দাবি করছে না, বরং তাদের দক্ষ জনবল হিসেবে গড়ে তোলা দরকার। তারা দেশের উন্নয়নের জন্য মজবুত কারিগর হিসেবে কাজ করবে এবং হাতে হাতে সম্মানের কাজ পাবে।
শনিবার (৩১ জানুয়ারি) কুমিল্লার চৌদ্দগ্রামের জনসভায় তিনি বলেন, “আল্লাহর ওপর আস্থা রেখে বলতে পারি, বাংলাদেশের মানুষ পরিবর্তন চায়। আগামী ১৩ তারিখ থেকে তারা সেই পরিবর্তন দেখতে চাচ্ছে। যুবকদের কাজের উপযোগী করে তাদের হাতকে দেশের উন্নয়নের শক্তিশালী হাতি হিসেবে গড়ে তুলব।”
ডা. শফিকুর রহমান আরও বলেন, ১২ তারিখের পর আসা পরিবর্তন যুবসমাজের আকাঙ্ক্ষার ওপর ভিত্তি করে হবে। কোনো আধিপত্য বা ফ্যাসিবাদ গ্রহণযোগ্য নয়, আর দুর্নীতিগ্রস্ত সরকারও আমরা দেখতে চাই না।
তিনি শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তনের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে বলেন, “বেটার এডুকেশন, বেটার নেশন। ভালো শিক্ষা ছাড়া ভালো জাতি গড়ে তোলা সম্ভব নয়। বর্তমান শিক্ষা ব্যবস্থা যথেষ্ট নয়।”
জনসভায় উপস্থিত ছিলেন কুমিল্লা-১১ আসনের প্রার্থী ও জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক, ডাকসুর ভিপি সাদেক কায়েম প্রমুখ।
জনসভাকে কেন্দ্র করে সকাল থেকেই মাঠ ও আশপাশে জামায়াতের নেতাকর্মী ও স্বেচ্ছাসেবকদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। দলীয় নেতাকর্মী ও সমর্থকদের ব্যাপক উপস্থিতি ছিল।
এর আগে শুক্রবার জামায়াতের আমির কুমিল্লায় একাধিক নির্বাচনি কর্মসূচিতে অংশ নেন। সন্ধ্যা ৬টায় লাকসাম স্টেডিয়ামে নির্বাচনি জনসভা শেষে রাত সাড়ে ৮টায় কুমিল্লা টাউন হল মাঠে আরেকটি জনসভায় বক্তব্য দেন।
সাজু/নিএ
!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);