মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার

মুক্তিপণ দিয়ে ছাড়া পেলেন টেকনাফের অপহৃত ছয় কৃষক

সীমু দা
শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬, ৮:৪০ পূর্বাহ্ন
%E0%A6%AE%E0%A7%81%E0%A6%95%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%AA%E0%A6%A3 %E0%A6%A6%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87 %E0%A6%9B%E0%A6%BE%E0%A6%A1%E0%A6%BC%E0%A6%BE %E0%A6%AA%E0%A7%87%E0%A6%B2%E0%A7%87%E0%A6%A8 %E0%A6%9F%E0%A7%87%E0%A6%95%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%AB%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%85%E0%A6%AA%E0%A6%B9%E0%A7%83%E0%A6%A4 %E0%A6%9B%E0%A6%AF%E0%A6%BC %E0%A6%95%E0%A7%83%E0%A6%B7%E0%A6%95

কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নে পাহাড়ি দুষ্কৃতকারীদের হাতে অপহৃত ছয়জন কৃষক মুক্তিপণের বিনিময়ে ফিরে এসেছেন। পরিবারের দাবি, অপহরণকারীরা মোট সাত লাখ টাকা আদায়ের পর তাদের ছেড়ে দেয়।

স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় হোয়াইক্যং ও বাহারছড়া সীমান্তঘেঁষা তলাজুরি পাহাড়ি ছড়ার একটি এলাকা থেকে অপহৃতদের মুক্ত করে দেওয়া হয়। পাহাড়ি পথ চিনতে পারায় তারা সেখান থেকে হেঁটে নিজ নিজ বাড়িতে ফিরতে সক্ষম হন।

মুক্তিপণ দিয়ে ছাড়া পাওয়া ব্যক্তিরা হলেন- হোয়াইক্যং ইউনিয়নের মিনা বাজার এলাকার সোলতান ফকিরের ছেলে মো. জমির (৬২), এজাহার হোছনের ছেলে মো. আলম (১৮), শামশুল আলমের ছেলে জাহেদ হোছন ওরফে মুন্না (৩০), রবিউল আলমের ছেলে মো. শফিউল আলম (১৩), কম্বোনিয়া পাড়ার আশ্রয়কেন্দ্র এলাকার মোজাহার মিয়া (৫০) এবং তার ছেলে মোস্তাক (১২)।

বিষয়টি নিশ্চিত করে হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহ জালাল বলেন, বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া পাহাড়ি নির্জন এলাকায় অপহৃতদের পরিবারের কাছ থেকে মুক্তিপণের টাকা নেওয়া হয়। পরে তলাজুরি পাহাড়ি ছড়ার কাছে তাদের ছেড়ে দেওয়া হয়।

তিনি বলেন, ফিরে আসা ব্যক্তিরা অপহরণকারীদের মধ্যে চারজনকে স্থানীয় হিসেবে শনাক্ত করেছেন। তাদের মধ্যে তিনজন বাহারছড়ার বাসিন্দা এবং একজন উপজাতি সম্প্রদায়ের বলে ভুক্তভোগীরা জানিয়েছেন।

ভুক্তভোগী পরিবারগুলো আনুষ্ঠানিকভাবে কথা বলতে রাজি হয়নি। তবে স্বজনেরা জানান, অপহরণকারীদের নির্দেশনা অনুযায়ী নির্দিষ্ট পাহাড়ি স্থানে টাকা রেখে আসার পরই তাদের ছেড়ে দেওয়া হয়।

এর আগে গত ২৭ জানুয়ারি মিনা বাজার এলাকার আশ্রয়কেন্দ্রের পশ্চিম পাশের পাহাড়ি জমিতে কৃষিকাজ করার সময় অস্ত্রের মুখে ছয়জনকে তুলে নিয়ে যায় দুষ্কৃতকারীরা। পরে তাদের পরিবারের কাছে মোটা অঙ্কের মুক্তিপণ দাবি করা হয়।

টেকনাফের পাহাড়ি এলাকায় সাম্প্রতিক সময়ে অপহরণের ঘটনা বাড়ায় আতঙ্কে রয়েছেন স্থানীয় বাসিন্দারা। মুক্তিপণ দিয়ে স্বজনেরা ফিরে এলেও নিরাপত্তাহীনতা কাটছে না বলে অভিযোগ তাদের। অপহরণকারীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন এলাকাবাসী।



সাজু/নিএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By