মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার

মির্জা আব্বাসের ধৈর্য দেখে বাবার কথা মনে পড়ে: শবনম ফারিয়া

সীমু দা
বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬, ২:৪৯ অপরাহ্ন
%E0%A6%AE%E0%A6%BF%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%9C%E0%A6%BE %E0%A6%86%E0%A6%AC%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B8%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%A7%E0%A7%88%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AF %E0%A6%A6%E0%A7%87%E0%A6%96%E0%A7%87 %E0%A6%AC%E0%A6%BE%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%95%E0%A6%A5%E0%A6%BE %E0%A6%AE%E0%A6%A8%E0%A7%87 %E0%A6%AA%E0%A6%A1%E0%A6%BC%E0%A7%87 %E0%A6%B6%E0%A6%AC%E0%A6%A8%E0%A6%AE %E0%A6%AB%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BE

জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া সামাজিক মাধ্যমে সবসময় সক্রিয়। সমসাময়িক ইস্যু থেকে ব্যক্তিগত অনুভূতি—বিষয় যাই হোক—খোলামেলা মত প্রকাশে তিনি বরাবরই সাহসী। এবার নির্বাচনি প্রচারণার উত্তাপের মধ্যে বিএনপি নেতা মির্জা আব্বাসের ধৈর্য দেখে তাকে তার প্রয়াত বাবার কথা মনে পড়েছে। ফেসবুকে তিনি এক দীর্ঘ স্ট্যাটাসে বাবার শান্ত স্বভাব এবং পরিবারের নারীদের ‘শাসন’ নিয়ে মজার এক স্মৃতি শেয়ার করেছেন।

ঢাকা-৮ আসন থেকে আসন্ন জাতীয় নির্বাচনে লড়ছেন মির্জা আব্বাস। সম্প্রতি তার নির্বাচনী প্রচারণার কিছু ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেই ভিডিওগুলো দেখেই ফারিয়ার উপলব্ধি—মির্জা আব্বাসের ধৈর্য তার বাবার মতোই অসীম।

ফারিয়া লিখেছেন, “গত কয়েকদিন নির্বাচনি প্রচারের ভিডিওতে মির্জা আব্বাস সাহেবের ধৈর্য দেখে বাবার কথা মনে পড়ছে।”

তিনি ব্যাখ্যা করেছেন, তার বাবা ছিলেন অত্যন্ত শান্ত স্বভাবের, কিন্তু মা ছিলেন পুরোপুরি উল্টো। দাদির কঠোর শাসনে বড় হওয়া বাবার জীবন কেটেছে মা, স্ত্রী ও তিন কন্যার শাসনে। কৌতুক করে ফারিয়া বলেন, “আমার বাবার জান্নাত অনেকটাই কনফার্মই। তিনি এই দুনিয়ায় ৪১ বছর আমার মাকে, ৬২ বছর তার মাকে এবং পরবর্তীতে তিন কন্যাকে—এই ভয়ংকর পাঁচ মহিলাকে হাসিমুখে সহ্য করেছেন। তার শাস্তি তো দুনিয়াতেই শেষ, আর কী শাস্তি পাবে!”

তিনি স্পষ্ট করে উল্লেখ করেছেন, এই স্ট্যাটাস শুধুই মজার ছলে লেখা, রাজনীতি বা ধর্মের সঙ্গে কোনো গভীর সম্পর্ক নেই। পোস্টের শেষাংশে সাংবাদিকদের উদ্দেশে বিশেষ অনুরোধ করেছেন, “আল্লাহ ওয়াস্তে এই নিয়ে নিউজ করবেন না। প্লিজ। আর দয়া করে ধর্মীয় কিছু রিলেট করবেন না, এটা কোনো সিরিয়াস স্টেটমেন্ট না।”



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By