মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার

বিশ্বকাপ ভ্রমণে পাকিস্তানের পরিকল্পনা ফাঁস

সীমু দা
বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬, ৯:৩৮ পূর্বাহ্ন
%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%95%E0%A6%BF%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%9F%E0%A6%BF %E0%A6%9F%E0%A7%8B%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%9F%E0%A6%BF %E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B6%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%95%E0%A6%BE%E0%A6%AA %E0%A6%AC%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%95%E0%A6%9F %E0%A6%A8%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87 %E0%A6%B8%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%B6%E0%A7%87%E0%A6%B7 %E0%A6%AF%E0%A6%BE %E0%A6%9C%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%BE %E0%A6%97%E0%A7%87%E0%A6%B2

বাংলাদেশ ইস্যুকে কেন্দ্র করে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ বর্জনের গুঞ্জন উঠেছে পাকিস্তানকে ঘিরে। তবে এসব জল্পনার মধ্যেই শ্রীলঙ্কার কলম্বোর উদ্দেশে এয়ার লঙ্কার ফ্লাইট বুকিং দিয়ে রেখেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

গত সোমবার পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে বৈঠকে জানান, বিশ্বকাপে অংশগ্রহণের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত শুক্রবার বা সোমবারের মধ্যে আসতে পারে।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভির বরাতে টেলিকম এশিয়া স্পোর্টস জানিয়েছে, একটি সূত্রের দাবি—‘বিশ্বকাপে খেলা নিয়ে অনিশ্চয়তা থাকলেও অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ শেষে লাহোর থেকে কলম্বোর উদ্দেশে পাকিস্তান দলের ফ্লাইট বুক করা হয়েছে।’

সূত্রটি আরও জানায়, ‘শুক্রবারই পিসিবি প্রধান মহসিন নাকভি বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে স্পষ্ট ঘোষণা দেবেন- এমনটাই আমরা আশা করছি।’

টেলিকম এশিয়া স্পোর্টসের প্রতিবেদনে বলা হয়েছে, নাকভি এ বিষয়ে প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি ও সামরিক বাহিনীর পরামর্শ নেওয়ার পাশাপাশি পিসিবির সাবেক চেয়ারম্যান নাজাম শেঠী ও রমিজ রাজার সঙ্গেও আলোচনা করেছেন। তারা দুজনই শ্রীলঙ্কায় দল পাঠানোর পক্ষে মত দিয়েছেন এবং ভারতের বিপক্ষে ম্যাচ বর্জন না করার পরামর্শ দিয়েছেন।

উল্লেখ্য, বৃহস্পতিবার থেকে লাহোরে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করবে পাকিস্তান। বিশ্বকাপে তাদের প্রথম ম্যাচ ৭ ফেব্রুয়ারি নেদারল্যান্ডসের বিপক্ষে। আর ভারতের মুখোমুখি হবে ১৫ ফেব্রুয়ারি।



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By