মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার

কলম্বিয়ার উত্তরাঞ্চলে যাত্রীবাহী বিমান বিধ্বস্ত, নিহত ১৫

সীমু দা
বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬, ৮:৫০ পূর্বাহ্ন
%E0%A6%95%E0%A6%B2%E0%A6%AE%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%89%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%9E%E0%A7%8D%E0%A6%9A%E0%A6%B2%E0%A7%87 %E0%A6%AF%E0%A6%BE%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%80%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B9%E0%A7%80 %E0%A6%AC%E0%A6%BF%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A8 %E0%A6%AC%E0%A6%BF%E0%A6%A7%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A4 %E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B9%E0%A6%A4 %E0%A7%A7%E0%A7%AB

কলম্বিয়ার উত্তরাঞ্চলে একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে ক্রু ও যাত্রীসহ বিমানে থাকা ১৫ জনের সবাই নিহত হয়েছেন। দুর্ঘটনাটি ঘটেছে ভেনেজুয়েলার সীমান্তের কাছাকাছি একটি পাহাড়ি ও দুর্গম এলাকায়।

স্থানীয় সময় বুধবার (২৮ জানুয়ারি) দুপুরের দিকে দেশটির রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা সাতেনা (SATENA) এক বিবৃতিতে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে। সংস্থাটি জানায়, বিধ্বস্ত বিমানটি ছিল বিচক্রাফ্ট ১৯০০ মডেলের একটি টুইন-প্রপেলার বিমান।

সাতেনার বিবৃতিতে বিস্তারিত তথ্য না দিয়ে বলা হয়, ফ্লাইটটি একটি ‘মারাত্মক দুর্ঘটনার’ শিকার হয়েছে। পরে ভেনেজুয়েলা সীমান্তসংলগ্ন একটি পাহাড়ি এলাকায় বিমানের ধ্বংসাবশেষ শনাক্ত করা হয়।

বিমান সংস্থার তথ্যমতে, ফ্লাইট এনএসই–৮৮৪৯ বুধবার কলম্বিয়ার কুকুতা শহর থেকে উড্ডয়ন করে। এতে ১৩ জন যাত্রী ও দুজন ক্রু ছিলেন। স্থানীয় সময় দুপুর ১২টা ৫ মিনিটে ওকানিয়া শহরে অবতরণের কথা ছিল বিমানটির। তবে অবতরণের নির্ধারিত সময়ের প্রায় ১১ মিনিট আগে বিমানটির সঙ্গে নিয়ন্ত্রণকক্ষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

সরকারি সূত্র জানিয়েছে, নিহতদের মধ্যে রয়েছেন দেশটির আইনপ্রণেতা ডায়োজেনেস কুইন্তেরো আমায়া এবং আসন্ন কংগ্রেস নির্বাচনের প্রার্থী কার্লোস সালসেদো।

বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পরপরই উদ্ধার ও তল্লাশি অভিযান শুরু করা হয়। যাত্রীদের স্বজনদের তথ্য জানাতে একটি হটলাইন চালু করা হয়েছে। দুর্ঘটনাস্থলে উদ্ধারকাজে সহায়তা করছে কলম্বিয়ার সশস্ত্র বাহিনী।

উল্লেখ্য, কুকুতা ও আশপাশের অঞ্চলটি পাহাড়ি এবং এখানকার আবহাওয়া অত্যন্ত পরিবর্তনশীল। এছাড়া এলাকাটির কিছু অংশ কলম্বিয়ার বৃহত্তম গেরিলা গোষ্ঠী ন্যাশনাল লিবারেশন আর্মি (এনএলএ) এর নিয়ন্ত্রণে রয়েছে, যা উদ্ধার কার্যক্রমকে আরও জটিল করে তুলছে।

সূত্র: বিবিসি



সাজু/নিএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By